এবার বেঁকে বসলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি দুবরাজপুর কেন্দ্র নিয়ে কোনোরকম মাথা ঘামাবেন না। তার এই হঠাৎ ক্ষেপে যাওয়ার কারণটা কী?
আরও পড়ুন – মানুষ এসব নাটক দেখে অভ্যস্ত, মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার প্রসঙ্গে দিলীপ ঘোষ
এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক নরেশ চন্দ্র বাউড়িকে এবার প্রার্থী করেনি তৃণমূল। তার বদলে খয়রাশোলের বাসিন্দা গৃহবধূ অসীম ধীবরকে প্রার্থী করা হয়েছে। আরে এতেই গোঁসা হয়েছে অনুব্রতর। স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এই কেন্দ্রের হয়ে কোন রকম কাজ করবেন না। এই ঘটনার ফলে বীরভূমে তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব আরো একবার প্রকাশ্যে চলে এল।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!