৬ মাসের জন্মদিন ইউভানের, মিষ্টি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন মা শুভশ্রী

দেখতে দেখতে ৬ মাস বয়স হল ইউভানের। গত বছর সেপ্টেম্বর মাসে শুভশ্রীর কোল আলো করে আসে একটি ফুটফুটে সন্তান। ইউভানের জন্মের পর থেকেই সে রীতিমতো সেলিব্রিটি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্রেজ চোখে পড়ার মতো। তাঁকে নিয়ে তাঁর মা-বাবার অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। ইউভানও তেমনি ক্যামেরার সামনে পোজ দিয়ে সকলের মন ভোলাতে সিদ্ধ হস্ত।

প্রত্যেক মাসেই ইউভানের একমাস করে জন্মদিন উপলক্ষ্যে রাজ চক্রবর্তী ও শুভশ্রী নানান ছবি পোস্ট করে থাকেন। এবারেও এর অন্যথা হল না। ছেলের ৬ মাস জন্মদিন উপলক্ষ্যে মিষ্টি ছবি পোস্ট করলেন শুভশ্রী।

আরও পড়ুন- টলি পাড়ায় লেগেছে বসন্তের হাওয়া, কোন তারকা কার সঙ্গে প্রেম করছে, দেখে নিন

ছবিতে ইউভানকে সাদা রঙের একটি জামা পরে থাকতে দেখা গিয়েছে। তাঁর সামনে রাখা একটি সুন্দর কেক। তাতে লেখা ‘হাফ’ অর্থাৎ এটা তাঁর হাফ বার্থডে, মানে ৬ মাসের জন্মদিন। এই পেছন থেকে তাঁকে ধরে আছে  তাঁর মা শুভশ্রী। এই ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “ভগবানের সমস্ত আশীর্বাদ একটি ছোট্ট মুখের মধ্যেই”।

গতকালই রাজের ভাগ্নি একটি ভিডিও শেয়ার করেন যাতে দেখা যায় যে ইউভান হামাগুড়ি দিচ্ছে। কিছুদিন আগেই অন্নপ্রাশন হয়েছে ইউভানের। এই দিনটি রাজের আদিবাড়ি হলদিয়াতেই কাটিয়েছেন তারা। দাদুর হাতে প্রথম ভাত খেয়েছে ইউভান। সেইসব ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুভশ্রী এদিনের একটি ভিডিও শেয়ার করেন যাতে তাঁকে দেখা গিয়েছে অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য তিনি তৈরি হচ্ছেন। ছোট্ট ইউভানের মা-কে সেদিন অপরূপ সুন্দরী দেখাচ্ছিল।

আরও পড়ুন- ‘পাঁচ বছরে আমার মধ্যে কোনও পরিবর্তন আসেনি, তবে বিয়ে পর্বটা ভুলতে চাই,’ অকপটে সোনামণি সাহা

ইউভানের অন্নপ্রাশনের আগের দিনই ছিল রাজের জন্মদিন। সেদিনের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শুভশ্রী। কাছের কিছু বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গেই এই দিনটি কাটিয়েছেন তিনি।

আরও অন্যান্য খবর