এবারে প্রতিটি রেল স্টেশনে নিষিদ্ধ হলো প্লাস্টিকজাত দ্রব্য।

রেল স্টেশন পরিষ্কার রাখতে এবারে নয়া নিয়ম লাগু করলো কেন্দ্রীয় সরকার। অনেকদিন ধরেই কেন্দ্রীয় সরকার প্লাস্টিকজাত দ্রব্য নিষিদ্ধ করার কথা বলছে। অবশেষে সেই নিষেধাজ্ঞা নিয়ে এবারে পদক্ষেপ নেওয়া শুরু করলো কেন্দ্রীয় সরকার।

Check out best Bengal Football website

 

এদিন রেলমন্ত্রকের তরফে জানানো হলো যে এবার থেকে দেশের সমস্ত স্টেশনের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্লাস্টিকজাত দ্রব্য। ইতিমধ্যেই দেশের সমস্ত রেলস্টেশনগুলোতে এই নিয়ে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী দেশের কোনো রেল স্টেশনে আর প্লাস্টিক বা প্লাস্টিকজাত দ্রব্য নিয়ে প্রবেশ করা যাবেনা। ব্যবহার করা যাবেনা প্লাস্টিকের কোনো কাপ, প্লেট, চামচও। এই নিয়ে প্রথমে রেল যাত্রীদের সচেতন করা হবে। আর তারপরও কেউ প্লাস্টিক নিয়ে স্টেশনে প্রবেশ করলে তাঁর করা হবে মোটা অঙ্কের জরিমানা।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে রেল এবং স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে গোটা দেশে। আর সেই মোতাবেকই এবারে দেশের সমস্ত রেল স্টেশনগুলোতে নিষিদ্ধ করা হলো সিঙ্গেল ইউজড প্লাস্টিকের ব্যবহার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর