কোনও কেন্দ্রে যদি নোটায় বেশি ভোট পড়ে, তাহলে সেই কেন্দ্রের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন কর হোক। এই বিষয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট।
এই জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়। তাঁর পক্ষের আইনজীবী মানেকা গুরুস্বামী আদালতে বলেন যে নির্বাচন বাতিলের অধিকার রয়েছে। সেই অধিকারকেই তারা নিশ্চিত করতে চাইছেন। অর্থাৎ, নোটায় যদি বেশি ভোট পড়ে, এর অর্থ হল সংখ্যাগরিষ্ঠ জনগণ কোনও প্রার্থীকেই পছন্দ করেননি। এর কারণে সেই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন করাই শ্রেয়।
আরও পড়ুন- দল সম্মান দেয়নি, মমতার জন্য মঞ্চে নেচেছি, রাগে, ক্ষোভে তৃণমূল ছাড়লেন তারকা নেত্রী
এই বিষয়ে তাদের অবস্থান জানতে চেয়ে আইন মন্ত্রক ও নির্বাচন কমিশনকে নোটিস পাঠান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এস বোপান্না ও বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যমের বেঞ্চ। এই বিষয়ে বোবদে বলেন যে নির্বাচন বাতিল হলে বিধানসভার বা সংসদ আসন ফাঁকা হয়ে যাবে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?
আবার অশ্বিনীকুমারের আইনজীবীর দাবী, নোটায় ৫০ শতাংশ ভোট পড়লে তাকে মান্যতা দেওয়া উচিত। বর্তমানে দেখা গিয়েছে, কোনও প্রার্থীকে ৯৯ শতাংশ মানুষ প্রত্যাখ্যান করলেও বাকী ১ শতাংশ মান্যসের ভোটে নির্বাচনের ফলাফল বের করা হয়। এই দাবীর পাল্টা বিচারপতি বোবদে বলেন যে এটা একটা সাংবিধানিক সমস্যা, এই তর্ক মেনে নিলে নোটার কারণে সমস্ত প্রার্থীই বাতিল হয়ে যাবে ও শেষ পর্যন্ত সে কেন্দ্রের কোনও প্রতিনিধিই থাকবেন না। তাহলে, সংসদ পরিচালনা করা কী করে সম্ভবপর হবে, এই প্রশ্নও তোলেন তিনি।






