বিধানসভা নির্বাচন শুরু হতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আর দু’সপ্তাহও বাকী নেই নির্বাচনের। এবারের নির্বাচনের বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। এই কারণে কোমর বেঁধে নেমেছে ভোটযুদ্ধের ময়দানে। ঘাসফুলের থেকে ক্ষমতা ছিনিয়ে বাংলায় ক্ষমতা প্রতিষ্ঠানের জন্য বারবার বাংলায় সভা করতে আসছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা।
আরও পড়ুন- নানা কেন্দ্রে বিক্ষোভের জের, প্রার্থী বদল করতে পারে বিজেপি
ইতিমধ্যেই, তৃণমূল ও বামেদের পক্ষ থেকে নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু বিজেপি এখনও তা করে উঠতে পারেনি। প্রথম চার দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির।
এরই মধ্যে প্রশ্ন উঠেছিল যে বিজেপির তরফে কে হবে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। কারণ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সঙ্গ করেই প্রচার চালাচ্ছে তারা। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই দিয়েছেন যে বাংলার মুখ্যমন্ত্রী হবে বাংলারই কোনও ভূমিপুত্র?
আরও পড়ুন- ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে বিজেপি সমর্থকদের তাণ্ডব কফি হাউসে, নিন্দামুখর শহরবাসী
সেই উত্তরই এবার মিলল। জানা গিয়েছে, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায় ও স্বপন দাশগুপ্তের মধ্যে একজন হতে পারেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। এই কথা স্বীকার করেছেন খোদ স্বপন দাশগুপ্ত। তাঁর কথায়, “বাবুল ও লকেটের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। নিশীথের সঙ্গেও আমার বোঝাপড়া ভালো। আমাদের মধ্যে যে কেউই মুখ্যমন্ত্রী হতে পারে”।





