বাবুলের প্রচার শুরু পুরোদমে! রবিবাসরীয় সকালে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনাও করলেন

২৭শে মার্চ বাংলায় প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। আর তার জন্যই প্রচার শুরু হয়ে গেছে জোরদার। এদিন রবিবাসরীয় সকালে প্রচারে বেরিয়ে পড়লেন বাবুল সুপ্রিয়। প্রথমেই পৌঁছালেন গলফগ্রিন সেন্ট্রাল পার্কে। সেখানে উপস্থিত মানুষদের সঙ্গে নির্বাচনের আগে আলাপচারিতা সারেন টালিগঞ্জের এই হেভিওয়েট বিজেপি প্রার্থী। তারপর বিক্রমগড় বাজার। সেখানেও ছুটির দিনে বাজার করতে যাওয়া স্থানীয় বাসিন্দা এবং বিক্রেতার সঙ্গে জনসংযোগ করার সম্পূর্ণ চেষ্টা করেন তিনি। তারা নির্বাচন পূর্ববর্তী এই জনসংযোগ খুবই প্রয়োজনীয়।

আরও পড়ুন-ইনিই পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী? নরেন্দ্র মোদীর গলায় স্পষ্ট ইঙ্গিত!

মুখ্যমন্ত্রীকে সদা আক্রমণ করা বাবুল এদিনের প্রচারে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনাও করেন।

রবিবাসরীয় সকালে গল্ফগ্রিনের সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণ সেরে বেরিয়ে টালিগঞ্জের বিজেপি প্রার্থীর কটাক্ষ চিড়িয়াখানার ঘটনায় বন প্রতিমন্ত্রী হিসেবে তিনি প্রচারের আলো টানার চেষ্টা করেননি।

আরও পড়ুন- হাতজোড় করার বদলে পা দেখিয়ে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী, মমতাকে তীব্র তোপ শুভেন্দুর

গত রবিবার বাবুলের নিশানায় ছিলেন টালিগঞ্জের দুই ভাই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। এদিনও তাঁদের ছেড়ে কথা বলেননি এই গায়ক-নেতা। তোলাবাজি ইস্যুতে অরূপ বিশ্বাসদের ঠুকে টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীর কটাক্ষ, ‘কন্ট্রোল বাটন ফেলে দিতে হবে’।

আরও অন্যান্য খবর