গর্ভাবস্থাতেই মায়ের ৬০তম জন্মদিন পালন করলেন শ্রেয়া, মিষ্টি পোস্টের মাধ্যমে জানালেন শুভেচ্ছা বার্তা

মা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা যতই বড় হয়ে যাই না কেন, মায়ের কাছে কিন্তু আমরা সবসময় ছোটো। সারাজীবন মায়েরা আমাদের জন্য নিজের কত কিছু শখ আহ্লাদ বিসর্জন দেন, তাই তাদের জন্য অল্প কিছু করতে পারলেও মায়েদের মন কেমন খুশিতে ভরে ওঠে। তাই তো হই হই করে মায়ের জন্মদিন পালন করলেন শ্রেয়া।

মায়ের ৬০তম জন্মদিন পালন করলেন বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। তিনি নিজেও এখন অন্তঃসত্ত্বা, কিন্তু এরই মধ্যে ফের মা-কে একরাশ আনন্দ উপহার দিলেন তিনি। পোস্ট করেছেন কেক কাটার মুহূর্তের মিষ্টি ছবি। ছবি পোস্ট করে তিনি লেখেন, “মায়ের ৬০তম জন্মদিন। কিন্তু তাঁকে দেখে মনেই হয় না। আমার মিষ্টি মা, সবসময় সুস্থ থেকো, খুশি থেকো। যাতে আমাকে খুব আদর করতে পারো ও আমিও তোমাকে খুব আদর করতে পারি। এবং, খুব শীঘ্রই তুমি দিদিমা হতে চলেছ”।

আরও পড়ুন- যমজ সন্তানের বাবা হলেন যিশু, সন্তানদের সামলাতে নাকানিচোবানি খাচ্ছেন অভিনেতা

কিছুদিন আগে নিজের জন্মদিনও পালন করেছিলেন শ্রেয়া। সেই ছবিও পোস্ট করেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সকলকে ধন্যবাদ জানান তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।

কিছুদিন আগেই নিজের মা হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানান শ্রেয়া। বেবি বাম্পের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, “বেবি শ্রেয়াদিত্য আসছে! শিলাদিত্য ও আমি তোমাদের সঙ্গে এই খুশির খবর ভাগকরে নিতে পেরে খুবই আনন্দিত। তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদের প্রয়োজন কারণ আমরা জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি”।

আরও পড়ুন- প্রথমবার পরমব্রতর সঙ্গে স্ক্রিন শেয়ার মধুমিতার, মুক্তি পেল ‘ট্যাংরা ব্লুজ’-এর টিজার

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রেয়া। বিয়ের ছ’বছরের মাথায় প্রথম সন্তানকে পৃথিবীতে আনতে চলেছেন তিনি। শ্রেয়ার স্বামী শিলাদিত্য পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। বিয়ের আগে দশ বছর প্রেম করেছেন শ্রেয়া ও শিলাদিত্য। এবার তাদের আবার নতুন করে নতুন জীবনে পথ চলার পালা।

আরও অন্যান্য খবর