তৃণমূলের আজব প্রার্থী! লোকের মন জিততে নিজের দলের বিধায়ক-সাংসদকেই চোর বলে দাগলেন দিলীপ যাদব

জিততে হবে ভোট! লুটতে হবে আম-জনতার মন। পিছনে ফেলতে হবে রাজ্যের বিরোধী দলকে।  আর তাই রাজ্যজুড়ে প্রচারে কোথাও ফাঁক রাখতে চাইছেন তৃণমূল প্রার্থীরা।|

কিন্তু সেই করতে গিয়ে এবার এক অদ্ভুত কান্ড করে বসলেন হুগলির পুরশুড়ার তৃণমূল প্রার্থী দিলীপ যাদব। ভোট পেতে নিজের দলের বিধায়ক – সাংসদকেই চোর বলে আক্রমণ!

আরও পড়ুন-WB Election 2021: ‘ঝাঁটা নিয়ে আয় তো’, দশ বছরে কোনও কাজ করেনি, ভোট প্রচারে গিয়ে জনগণের ক্ষোভের মুখে তৃণমূল মন্ত্রী অসীমা পাত্র

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে পুরশুড়ার তৃণমূল প্রার্থী দিলীপ যাদব স্থানীয় বিধায়ক নুরুজ্জামান ও সাংসদ অপরূপা পোদ্দারকে সপাটে চোর বলছেন। দলীয় সূত্রের খবর, গত রবিবার নিমডাঙা এলাকায় প্রচারে গিয়ে একথা বলেন তিনি।

জনতার কাছে ভোট চাইতে গিয়ে ওই ভিডিয়োতে দিলীপ যাদবকে বলতে শোনা যায়, ‘আমি নুরুজ্জামানের মতো চোর না আর অরপরূপার মতো চোর না’।

আরও পড়ুন- ‘নিজের পায়ে দাঁড়াতে না, আবার বাংলাকে দাঁড় করাবে কী করে’, মমতাকে বেলাগাম আক্রমণ দিলীপের

গত লোকসভা নির্বাচনে কয়েক হাজার ভোটে আরামবাগ আসনটি জেতে তৃণমূল। ওই কেন্দ্রেরই অন্তর্গত পুরশুড়া। বিজেপির দাবি গুনতিতে কারচুপি করে ওই কেন্দ্র দখল করেছে তৃণমূল।

RELATED Articles