বিধানসভা নির্বাচনে হঠাৎই নেমে পড়েছেন তিনি। এমনিতে নিজের বৈবাহিক জীবন নিয়ে মোটামুটি চর্চাতেই থাকেন তিনি। তবে এবার নিজের রাজনৈতিক জীবন নিয়ে চর্চায় রয়েছেন বেহালার ঘরের মেয়ে হিসেবে প্রচার করা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে ভোটে লড়ছেন তিনি। বিপক্ষে হেভিওয়েট দুঁদে রাজনীতিক পার্থ চট্টোপাধ্যায়।
জিততে পারবেন কিনা জানা নেই। তবে ভোট প্রচার চুটিয়ে উপভোগ করছেন এই বঙ্গ নায়িকা। বেহালার ‘ঘরের মেয়ে’ হিসাবেই ভোট প্রচারে নিজেকে তুলে ধরছেন শ্রাবন্তী। নায়িকার ছোটবেলা কেটেছে এখানেই, তাঁর স্কুলজীবন থেকে অভিনয় সফর শুরু, সবকিছুর সাক্ষী বেহালা। আর বিধানসভা নির্বাচনের ভোটপ্রচারে সেই নস্ট্যালজিয়াই সবথেকে বড় হাতিয়ার শ্রাবন্তীর। আর সেই নট্যালজিয়ায় ভেসেই বুধবার দিনভর বেহালা পশ্চিমের অলিতেগলিতে ঘুরে বেরিয়ে ফুচকা পাওরিতে মন দিলেন শ্রাবন্তী। হ্যাঁ, দিনের শেষে নিজের গোটা টিমকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েই ফুচকা খেতে দেখা গেল শ্রাবন্তীকে। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন বিজেপির এই সুন্দরী তারকা প্রার্থী।
আরও পড়ুন- ‘নিজের পায়ে দাঁড়াতে না, আবার বাংলাকে দাঁড় করাবে কী করে’, মমতাকে বেলাগাম আক্রমণ দিলীপের
হলুদ সালোয়ার কামিজ এবং বাঁধনি ওড়নায় সেজেছিলেন শ্রাবন্তী। গালে-কপালে গেরুয়া আবির মেখেই ফুচকা পাওরি করতে দেখা গেল তাঁকে, সঙ্গী হয়েছিলেন বিজেপির অন্যতম পরিচিত মুখ, অভিনেতা সোহেল দত্ত। বাংলার ভোটের উত্তাপকে আরও খানিকটা বাড়িয়ে দিল শ্রাবন্তীর পাওরি ভার্সন।
View this post on Instagram
গ্ল্যামার আর নিজের অভিনয়কে ঘিরে থাকা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোট টানতে কতটা সক্ষম হলেন শ্রাবন্তী সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ২রা মে পর্যন্ত। কিন্তু তার আগে রাস্তায় বেরিয়ে জনতার মাঝে এই ফুচকা পাওরি যে তিনি বেশ উপভোগ করলেন তা নায়িকার পোস্টেই স্পষ্ট।





