এবারে নূন্যতম ব্যালেন্স না থাকলেই SBI এ ধার্য করা হবে নয়া হারে জারিমানা।

এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না থাকলে নয়া হারে জরিমানা ধার্য করবে SBI। ১ অক্টোবর থেকেই নয়া হারে জরিমানা ধার্য করা শুরু হবে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গ্রাহক স্বার্থেই এই বদল বলে জানানো হয়েছে SBI এর তরফে।

Check out best Bengal Football website

আর্বান এরিয়া বা সাধারণ শহরে নূন্যতম ৩ হাজার থেকে ৫ হাজার টাকা ব্যালেন্স অ্যাকাউন্টে রাখতে হবে৷ এর ৫০% ব্যালান্স না রাখলে প্রতিটি অ্যাকাউন্টে জরিমানা করা হবে ১০ টাকা + জিএসটি। আর ৭৫% ব্যালেন্স ধরে রাখতে না পারলে হবে ১৫ টাকা + জিএসটি জরিমানা। এছাড়া সেমি আর্বান বা আধা শহরে নূন্যতম ২ হাজার টাকা এবং গ্রামে ১ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে SBI অ্যাকাউন্ট হোল্ডারদের। আর তা হলেই করা হবে নয়া হারে জরিমানা৷

এছাড়াও এবিআই এর তরফে ঘোষণা করা হলো নগদ জমা দেওয়ার নতুন নিয়ম৷ ব্যাঙ্কে নগদ টাকা জমা করার ক্ষেত্রে মাসে তিনবার বিনামূল্যে টাকা জমা করতে পারবেন গ্রাহকেরা। আর তিনবারের বেশি নগদ জমা করাতে হলে দিতে হবে প্রতি জমায় ৫০ টাকা + জিএসটি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর