পরিকল্পনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা পৌঁছে দিয়েছিলেন রাজীব কুমার। বিস্ফোরক বিজেপি সাংসদ।

সারদা কান্ডে রাজীব কুমারের নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই চলছে রাজীব কুমার এবং সিবিআই আধিকারিকদের লুকোচুরি খেলা। সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফে প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার করা হয়েছে৷ এরপরই গ্রেফতারি রুখতে নিখোঁজ হয়ে যান রাজীব কুমার৷ তবে সিবিআই রাজীব কুমারের গ্রেফতারির নোটিশ জারি না করে তাকে তলব করে সিবিআই দফতরে৷ আর এরপরই রাজ্যের বিভিন্ন বিজেপি নেতৃত্বরা দাবী জানান রাজীব কুমারের গ্রেফতারির৷

Check out best Bengal Football website

শনিবার পূর্ব বর্ধমানের খন্ডঘোষের একটি দলীয় সভায় গিয়ে প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির দাবী জানান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি মন্তব্য করেন যে, সারদা কান্ডে চুরি করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবার। আর রাজীব কুমারই সেসময় সারদা কান্ডের কোটি কোটি টাকা পরিকল্পনা মাফিক পৌঁছে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে৷

এখানেই থেমে থাকেননি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি রাজীব কুমারের নিখোঁজ হওয়ার প্রসঙ্গে বলেন যে, মুখ্যমন্ত্রী চুরি লুকাতেই এখন নাকী পালিয়ে বেড়াচ্ছেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের চুরি লুকাতে এই পালিয়ে বেড়ানোকে রাজীব কুমারের লজ্জার কারণও বলেছেন সৌমিত্র খাঁ৷ সঙ্গে তিনি দাবী জানিয়েছেন যতো তাড়াতাড়ি সম্ভব রাজীব কুমারকে যেন গ্রেফতার করে সিবিআই। একদা সারদা কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিকে আঙ্গুল তুলেছিলেন বলে জানিয়েছেন সৌমিত্র খাঁ। তাই এবারে রাজীব কুমারের গ্রেফতারির দাবী জানালো বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর