দিঘার মসৃন সুন্দর সমুদ্র তটে আর ঘোড়া সওয়ারির আনন্দ নিতে পারবেননা পর্যটকেরা। কারণ এবার থেকে দিঘার সি বিচ এর পুরোপুরি ভাবে ঘোড়া সওয়ারি নিষিদ্ধ করে দিল দিঘা – শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
Check out best Bengal Football website
ইতিমধ্যেই দিঘা – শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে কড়া ভাবে নির্দেশ জারি করা হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে ঘোড়া সওয়ারি বন্ধ করতে হবে দিঘা সি বিচ-এ। কারণ হিসেবে দিঘা – শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে জানানো হয়েছে যে দিঘাতে ঘোড়া সওয়ারি যেভাবে বাড়তে তাতে দূষিত হচ্ছে পরিবেশ৷ পর্যটকের সংখ্যা বারার দরুণ সি বিচে ঘোড়া থালকে পর্যটকদের বিপদের আশঙ্কা রয়ে যায়। এছাড়া ঘোড়ার বর্জ্যের দরুন নোংরা হচ্ছে দিঘার সমুদ্র তট। অস্থায়ী আস্তাবলের জন্য ঘোড়ার জমা বর্জ্য দূষিত হচ্ছে দিঘার ঝাউ বনও। তাই নতুন ভাবে সেজে ওঠা দিঘার পরিবেশ দূষন মুক্ত রাখতেই পর্ষদের তরফে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
যদিও দিঘা – শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ ঘোরা ব্যাবসায়িরা। তাদের অভিযোগ যে পঞ্চায়েত থেকেই এর জন্য তাদের ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। আর এখনও আগের থেকে নোটিশ না দিয়ে আচমকা এই বন্ধের সিদ্ধান্ত কেনো? ঘোড়া ব্যাবসায়িদের আরও প্রশ্ন, যেখানে ট্রেড লাইসেন্সও দেওয়া হয়েছে সেখানে বিকল্প কোনো আয়ের ব্যবস্থা না করেই পর্ষদ থেকে এই ঘোড়া সওয়ারি বন্ধের সিদ্ধান্ত কি করে নেওয়া হলো? এই সমস্ত প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই পর্ষদের দ্বারস্থ হয়েছেন তাঁরা। তবে দিঘা – শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এই প্রসঙ্গে তাদের অবস্থান থেকে সরতে নারাজ। পর্ষদের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে পরিবেশ দূষণ মুক্ত রাখতেই এই সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তেই অটল থাকবেন তাঁরা।






