বাইক অ্যাক্সিডেন্টের কবলে মিঠাই! এখন কেমন আছেন অভিনেত্রী?

এবার ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে পড়লেন মিঠাই চরিত্রের অভিনেত্রী সৌমিতৃষা। জি বাংলার মিঠাই ধারাবাহিক এখন অত্যন্ত জনপ্রিয়। মিঠাই আর সিডকে ছাড়া সন্ধ্যাবেলা এখন ভাবাই যায় না। সেই মিঠাইয়ের অ্যাক্সিডেন্টের খবরে চিন্তিত তার অনুরাগীরা।

জানা গিয়েছে, সম্প্রতি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সৌমি। তিনি কোমরে ও হাতে চোট পেয়েছেন। সেইজন্য ৩ দিন তাকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাই তিনদিন তাকে ছাড়াই শুটিং হবে এই ধারাবাহিকের পর্বগুলি।

সৌমিতৃষার আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন সিড অর্থাৎ আদৃত রায়। অর্থাৎ অনস্ক্রীন জুটির যে পারস্পরিক সম্পর্ক অফস্ক্রীনেও বর্তমান। পর্দায় তারা দুজন স্বামী স্ত্রী হলেও বাস্তবে সৌমি এবং আদৃত খুবই ভালো বন্ধু। এছাড়া সৌমির একজন বয়-ফ্রেন্ড আছে।

মিঠাইয়ের আহত হওয়ার খবর পেয়ে তার ভক্তরা অত্যন্ত শোকাচ্ছন্ন। সোশ্যাল মিডিয়ায় মিঠাই এর জন্য উপচে পড়ছে আরোগ্য কামনার শুভেচ্ছা। দ্রুত সুস্থ হয়ে পর্দায় ফিরুক মিঠাই, এই আশাই করছেন তার অনুরাগীরা।

RELATED Articles