WB Election 2021: ভোটে জিততে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে টাকা বিলি করছে বিজেপি, বিস্ফোরক দাবী মমতার

আগামী ১লা এপ্রিল নন্দীগ্রামে ভোট। এবারের নির্বাচনে নন্দীগ্রাম থেকে মাঠে নেমেছে দুই যুযুধান প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ভোটে জিততে মরিয়া দুই শিবিরই। ভোট প্রচারও চলছে জোর কদমে। শেষ বেলার ভোট প্রচারের প্রস্তুতি নিচ্ছেন দুই প্রার্থীই। গতকাল সোমবার, নন্দীগ্রামে সভা-মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারকে সঙ্গী করেই করেছেন রোড শো।

এবার আজ ফের প্রচারে গিয়েছেন তিনি। আর আজকের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নন্দীগ্রামের সোনাচূড়ায় রোড শো করেন তিনি। এরপর সভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে একসঙ্গে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবু, নন্দীগ্রামে ভোট জিততে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে গ্রামের মানুষদের টাকা বিলি করছে বিজেপি।

আরও পড়ুন- মমতার গাড়ি ঘিরে উঠল ‘জয় শ্রী রাম’ ধ্বনি, বিজেপি কর্মীদের শান্ত করল পুলিশ, চাঞ্চল্য নন্দীগ্রামে 

তাঁর অভিযোগ, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা হোটেলে বসে মানুষজনকে সেখানে ডেকে নিয়ে গিয়ে টাকা দিচ্ছে। এইভাবে ভোটে জিততে চাইছে বিজেপি। তিনি এও দাবী করেন যে পিএম ফান্ডের টাকাও বাংলার নির্বাচনে ব্যবহার করছে গেরুয়া শিবির। কিন্তু এই করে যে বিজেপি জিততে পারবে না, এও জানান মমতা।

মুখ্যমন্ত্রীর আশা, সাধারণ মানুষের ভোটে তিনিই নন্দীগ্রামে জয়ী হবেন কারণ মানুষ তাঁর সঙ্গেই রয়েছে। সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দেবে ও বিজেপি ‘বোল্ড আউট’ হয়ে যাবে বলে জানান মমতা। তাঁর অভিযোগ, “ভিন রাজ্য থেকে প্রচুর পুলিস এসেছে রাজ্যে। এই ভিন রাজ্যের পুলিশ অত্যাচার চালাচ্ছে নিরীহ গ্রামবাসীদের উপর। আর কয়েকটা দিন অপেক্ষা করুন। ২রা মে ভোটের ফল বেরোবে। আর তারপর সব ভিন রাজ্যের পুলিশ চলে যাবে”।

আরও পড়ুন- ‘নন্দীগ্রামেই শুরু, নন্দীগ্রামেই শেষ’, গানের সুরেই প্রতিপক্ষকে একহাত নিলেন আত্মবিশ্বাসী মীনাক্ষী

মমতার কথায়, নির্বাচন কমিশনে এই বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি। নন্দীগ্রামের স্থানীয় বাসিন্দাদের মমতার নির্দেশ,”মাস্ক পরে বুথে যাবেন। ঠাণ্ডা মাথায় নিজের ভোটটা দেবেন। ইভিএম মেশিন খারাপ থাকলে অপেক্ষা করবেন। ভোট দিয়ে তবেই বাইরে আসবেন। বিজেপির পাণ্ডারা এখন গুণ্ডামি করছে, ভোটের পর সব বুঝে নেব”। নন্দীগ্রামের হাইভোল্টেজ এই ভোটের যুদ্ধে শুভেন্দুকে যে তিনি হারাবেনই, এ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ মমতা।

আরও অন্যান্য খবর