২০০৭-২০০৮ এর পশ্চিমবঙ্গকে আমরা কেউই ভুলতে পারিনি। নন্দীগ্রামের সেই জমি আন্দোলনকে ঘিরে রাজ্যে বদলেছিল প্রেক্ষাপট। বামকে সরিয়ে সরকার গড়েছিল তৃণমূল। আজ ২০২১ এর বিধানসভা নির্বাচনে খেলা সম্পূর্ণ ঘুরে গিয়েছে। নন্দীগ্রাম নিয়ে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য এবং যা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মুখ খুললেন মেদিনীপুরের অঘোষিত রাজা শিশির অধিকারী! ফাঁস করলেন বিস্ফোরক তথ্য।
মমতা বলেছিলেন, নন্দীগ্রামে গুলি চালিয়েছিল তৃণমূল আর তার নেতৃত্বে ছিল শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী। যা শুনে এখন রাজ্য রাজনীতি উত্তপ্ত। কিন্তু এবার শিশির অধিকারী সোজা বলে দিলেন, এই যুদ্ধের বুদ্ধি ছিল তৃণমূল সুপ্রিমো মমতার।
আরও পড়ুন – মধ্যবিত্তদের জন্য সুখবর, দোলের পরই কমল পেট্রোল-ডিজেলের দাম
তিনি বললেন, দার্জিলিং, বাঁকুড়া, পুরুলিয়া থেকে গুন্ডা আনা হয়েছিল এবং তারা বন্দুক নিয়ে যুদ্ধ করতে রাজি ছিল। এর জন্য নির্দেশ দিয়েছিলেন মমতা স্বয়ং। যুদ্ধ করার জন্য খেজুরি থেকে কয়েকটা ছেলেকে তৈরি করেছিলেন। ওদের লাশ গায়েব করে দেওয়া হয়েছিল!
স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসায় বেকায়দায় তৃণমূল। এখন কীভাবে ড্যামেজ কন্ট্রোল হবে সেই নিয়ে ব্যস্ত শীর্ষ নেতৃত্ব।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!