অবশেষে হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার নন্দীগ্রামের টেঙ্গুয়ায় শেষ বেলার জনসভা ছিল তাঁর। এই সভার শেষেই হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা। সকলের সঙ্গে গলা মেলালেন জাতীয় সঙ্গীতে। এক পায়েই ভর দিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন সুব্রত বক্সি ও দোলা সেনরা।
সবাই বেশ চিন্তিতই ছিলেন। কিন্তু সকলকে নিজেই আশ্বস্ত করলেন। বললেন, “একটু চেষ্টা করি না”। এরপর এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে গলা মেলালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- ভোটে জিততে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে টাকা বিলি করছে বিজেপি, বিস্ফোরক দাবী মমতার
গত ১০ই মার্চ মনোনয়ন জমা দিতে গিয়ে নন্দীগ্রামের একাধিক মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিরুলিয়া বাজারে প্রচারের সময় পায়ে গুরুতর চোট পান তিনি। সেদিন রাতেই তাঁকে গ্রিন করিডরে করে কলকাতায় এনে এসএকেএমে ভর্তি করানো হয়। ৪৮ ঘণ্টা ভর্তি থাকার পর এতদিন হুইলচেয়ার করেই ভোট প্রচার চালিয়ে গিয়েছেন তিনি।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!