রাজীব কুমারের আগাম জামিনের মামলা ফেরত পাঠালো বারাসাত আদালত। রায় দিললেননা বিচারপতি।

সারদা কান্ডে জড়িত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে নিয়ে কম জল ঘোলা হচ্ছেনা। কিছুদিন আগেই রাজীব কুমারের ওপর থাকা রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় কলকাতা হাইকোর্ট। এরপরই সিবিআই আধিকারিকেরা রাজীব কুমারকে তলবের জন্য বারবার তাঁর খোঁজ করলেও খোঁজ মেলেনি রাজীব কুমারের। কার্যত নিখোঁজ হয়ে যান তিনি।

Check out best Bengal Football website

এরপরই গত শনিবার সিবিআই এর গ্রেফতারির ভয়ে বারাসাত কোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন রাজীব কুমারের আইনজীবী। সেই মামলার শুনানি ছিল আজ। কিন্তু এদিনের মামলা বাতিল করে দেন কোর্টের বিচারপতি।

রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মামলা শুনানিই আজ বাতিল করে দেন বারাসাত আদালতের বিচারপতি। তিনি আজ স্পষ্টই জানিয়েদেন যে এই ক্ষেত্রে রায় দেওয়ার এক্তিয়ার বারাসাত আদালতের নেই। তাই রাজীব কুমারের এই আবেদন পাঠিয়ে দেওয়া হয় আলিপুর আদালতে। এমনকি এদিন রাজীব কুমারের আবেদন শুনতেও মানা করে দেন বারাসাত আদালতের বিচারেতি, এবং সেই মামলাটিকে ফেরত পাঠিয়ে দেন তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর