২১শে দাঁড়িয়ে ২৪শে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ল তৃণমূল। গতকাল বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে নন্দীগ্রামে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেটা বুঝতে পেরেই নাকি লড়ার জন্য দ্বিতীয় আসন খুঁজছেন তিনি l
প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যকে গতকালই সোজা ব্যাটে উড়িয়ে দিয়েছিল তৃণমূল। তৃণমূলের সাফ দাবি, নন্দীগ্রামে জিতছেন ‘দিদি-ই’। আর তাই অন্য কোনও আসন থেকে লড়ার কোনও প্রশ্ন-ই উঠছে না।
আরও পড়ুন – নন্দীগ্রামে ভোটের পরেই হবে হিংসাত্মক লড়াই, তড়িঘড়ি জেলাশাসককে চিঠি পাঠালেন এই নেতা!
তবে ছেড়ে দেওয়ার বান্দা দিদি নন! আর তাই এবার ঘাসফুল শিবিরের তরফে চ্যালেঞ্জ ছোঁড়া হল মোদীকে।২০২৪ লোকসভা ভোটে ‘বারাণসী’ কেন্দ্রে চ্যালেঞ্জ ছুঁড়েছে তৃণমূল।
আরও পড়ুন – সুখবর, আজ থেকেই এতটা কমছে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম!
প্রসঙ্গত, গতকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে রাতে তৃণমূলের তরফে একটি টুইট করা হয়েছে। যে টুইটে একদিকে যেমন নন্দীগ্রামে ‘দিদি’র জয় নিশ্চিত বলে দাবি করা হয়েছে। অন্যদিকে তেমনই মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গে মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হওয়ার আগেই, বাংলার মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা থেকে এবার ক্ষান্ত দিন। নইলে আপনার মিথ্যে দেখে ফেলবে বাংলার মানুষ। আপনি বরং ২০২৪-এর জন্য একটা নিরাপদ আসন বেছে রাখুন। কারণ এবার বারাণসীতে আপনাকে চ্যালেঞ্জ করা হবে।” তৃণমূলের তরফে এই টুইট করতেই তা ভাইরাল হয়ে যায়। ২০২৪ লোকসভা ভোটে বারাণসীতে ‘মোদী বনাম দিদি’ কল্পনা করে টুইট যুদ্ধে মজেছেন নেটিজেনরা।
Didi is winning Nandigram. The question of her fighting from another seat doesn’t arise. @narendramodi Ji, retract from your efforts to mislead people before they see your lies with the end of nomination in WB. Look for a safer seat in 2024, as you will be challenged in Varanasi.
— All India Trinamool Congress (@AITCofficial) April 1, 2021
এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গলাতেও একই কথা শোনা যায়। তবে কি সত্যিই বারাণসীতে নজর রয়েছে দিদির?





