তৃতীয় বিয়ের আইনত বিচ্ছেদের আগেই শ্রাবন্তীর জীবনে নতুন প্রেমের সঞ্চার, কিন্তু কে সে?

গত বছরের অক্টোবর মাস থেকেই শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙা নিয়ে গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল, পুজোর আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন শ্রাবন্তী ও রোশন। দুজন দুজনকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলোও করে দিয়েছিলেন। এমনকি, দুজনের একসঙ্গে ছবিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেন দুজনেই।

এরপর জল অনেক দূর গড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে  আনফলো করে দিলেও নানান পোস্টের মাধ্যমে একে অপরকে পরোক্ষভাবে আক্রমণ করতেন শ্রাবন্তী ও রোশন। এরপর ধীরে ধীরে শ্রাবন্তী নিজের কাজে মন দেন। ফিরে যান নিজের অভিনয় জীবনে। নতুন জিমও খোলেন তিনি। এখন তো তিনি বিজেপির প্রার্থী। বেহালা পশ্চিম থেকে এবারের নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি।

আরও পড়ুন- ড্রাইভারের আসনে বসলেন অন্বেষা, পাশে বসল কে? গান চলল ‘এই পথ যদি না শেষ হয়’

তবে এরই মাঝে কানাঘুষো ভেসে আসছে একটি খবর। শোনা যাচ্ছে, ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী। হ্যাঁ, ঠিকই পড়ছেন। চতুর্থবার কোনও সম্পর্কে জড়িয়েছেন তিনি। তৃতীয় বিয়ের বিচ্ছেদের আগেই নতুন সম্পর্ক তৈরি হয়েছে শ্রাবন্তীর জীবনে। কিন্তু কে সে?

আরও পড়ুন- ব্ল্যাক পোশাক পরে হাতে ‘ব্ল্যাক লেডি’, প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন শুভশ্রী

জানা গিয়েছে, শ্রাবন্তীর এই নতুন প্রেমিক তাঁর আবাসনেই থাকেন। নাম অভিরূপ নাগ চৌধুরী। জানা গিয়েছে, তিনি পেশায় একজন ব্যবসায়ী। বেকারির ব্যবসা তাঁর। আগে জানা গিয়েছিল যে রোশনের সঙ্গে শ্রাবন্তী বিচ্ছেদের মূল কারণ আর্থিক সমস্যা। গত বুধবার অভিরূপের সঙ্গে নিজের সম্পর্কের এক মাস পালন করেন শ্রাবন্তী। যদিও তাঁর ঘনিষ্ঠ মহলের দাবী, শ্রাবন্তী ও অভিরূপ খুব ভালো বন্ধু। তাদের সম্পর্ককে প্রেমিক-প্রেমিক তকমা দেওয়ার সময় এখনও আসেনি। তারা কী সত্যিই প্রেমিক-প্রেমিকা নাকি শুধুই ভালো বন্ধু, এই উত্তর তো সময়ই দেবে।

RELATED Articles