শুক্রবার সন্ধ্যায় সীমান্ত পার করে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছিল করিম নামে এক নাবালক। তাঁর আসল বাড়ি পাকিস্তানের নগর পার্কার এলাকায়। গুজরাতের বারমেরে ঢুকে পড়ে সে বুঝতে পারে এটা তাঁর নিজের জায়গা নয়। লোকজনও আলাদা। ভারতীয় উর্দিধারীরা তাঁকে তার জায়গায় ফিরে যেতে বলে। কিন্তু অপরিচিত পরিবেশে পুলিশ দেখে বেজায় ঘাবড়ে যায় শিশুটি। শুরু করে কান্নাকাটি। তাঁর ভয় কাটাতে তাঁকে বিস্কুট, চকলেট দিয়ে ভোলানোর চেষ্টা করে ভারতীয় জওয়ানরা। তাঁকে ফেরানোর জন্য ফ্ল্যাগ মিটিং হয় পাকিস্তান-ভারতের। তারপরই তাঁকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফ এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ফ্ল্যাগ অফ মিটিংয়ের পর সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রেখে ওই পাকিস্তানি নাবালককে তাঁর নিজের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!