WB Election 2021: ‘বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান হবে, নারী সুরক্ষা জোরদার হবে’, আরামবাগ থেকে আশ্বাস যোগী আদিত্যনাথের

বাংলা তাঁরাই জিতবে, এ নিয়ে বেশ আত্মবিশ্বাসী তৃণমূল ও বিজেপি, দুই শিবিরই। কিন্তু আসল জয়ের মুকুট পরবে কে, তা তো জানা যাবে ২রা মে’র দিনই। তবে এর আগে ভোট প্রচারে কোনও কসুর রাখছে না কোনও দলই। বিজেপির তরফে বারবার বলা হয়েছে যে তারা ২০০-এর বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে। এদিকে আবার খানাকুলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বিজেপি ৫০টা আসনও পাবে না।

আজ, রবিবার, খানাকুলে সভা করেন তৃণমূল সুপ্রিমো। আগামী ৬ই এপ্রিল এখানে তৃতীয় দফার ভোট। এই সভা থেকেই তিনি বলেন, “আগে ৫০টা আসন পাক, পরে ২৯৪-এর স্বপ্ন দেখবে। বিজেপি পুরো হেরে গেছে, হেরে যাবে। অনেক কেন্দ্রে বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে”।

আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৯০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

মমতার দাবী, “বিজেপি চায় মানুষ ভোট না দিক। আমার একটা পা ভাঙা বলে আমি খেলব না, তা নয়। আমার মায়েদের, ভাইদের পা দিয়ে আমি খেলব”। নির্বাচনের মধ্যেই একাধিক পুলিশ কর্তাদের বদলি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়েও এদিন সভায় মুখ খোলেন মমতা। বলেন, “বিজেপির কেউ কেউ দালালি করছেন। কিছু কিছু অফিসার বদল করা হচ্ছে। নির্বাচন কমিশনকে দিয়ে পুলিশ অফিসার বদল করা হচ্ছে”।

আরও পড়ুন- পায়েলের প্রচারে বাধা, দলীয় কর্মীর উপর হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ধর্না বিজেপি কর্মীদের

এদিন আরামবাগে সভা করেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সভা থেকে বিজেপির তরফে বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, “বিজেপি ক্ষমতায় এলে যুবকদের রোজগারের ব্যবস্থা করা হবে। নারী সুরক্ষা আরও জোরদার হবে। বাম জমানার অবসানের পরও নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে। বাংলায় তৃণমূলের গুণ্ডাদের দৌরাত্ম। কংগ্রেস-বাম-তৃণমূল কোনও উন্নয়ন করেনি। বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান হবে”।

RELATED Articles