দেশে ফের ভয়াল আকার ধারণ করছে করোনা। এই পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত খবর, আগামী ৮ই এপ্রিল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার লকডাউন ঘোষণা করেছে রাজ্যে। বিধানসভা নির্বাচন চলছে বলে বাংলায় এই মুহূর্তে লকডাউন হবে না বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্য যেভাবে দেশে করোনার প্রকোপ বাড়ছে, সেই প্রেক্ষিতে সংক্রমণের গতিকে কীভাবে নিয়ন্ত্রনে আনা যায় সেই নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে বলে জানা গেছে। পাশাপশি টিকাকরণ কর্মসূচি নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর।
এক ঝলকে দেখে নিন দেশে এই মুহূর্তে করোনার সংখ্যা-
এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখের গণ্ডি পেরোল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন। একদিনে ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৫২ হাজার ৮৪৭ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৮২ হাজার ১৩৬ জন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ লাখ ৪১ হাজার ৮৩০। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ১০১।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!