WB Election 2021:তারকা ভোট! চতুর্থ দফায় ভোট দিলেন যশ, হিরণ, শ্রাবন্তী, ভাগ্য নির্ধারণ একাধিক তারকার

আজ রাজ্যে চতুর্থ দফার নির্বাচন শুরু হয়ে গেছে। বিজেপি-তৃণমূল মিলিয়ে ‌‌‌‌‌‌‌‌‌‌এই নির্বাচনে তারকা প্রার্থীদের সমাবেশে চোখে পড়ার মতো।

আজকের ভোটের লড়াইয়ে রয়েছেন যশ, শ্রাবন্তী, পায়েল, অঞ্জনা বসু, লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়র মতো বিজেপির তারকা প্রার্থীরা। অন্যদিকে আজ ভাগ্য নির্ধারণ হবে লাভলি মৈত্র, কাঞ্চন মল্লিকের মতো তৃণমূলের তারকা প্রার্থীদেরও।

আরও পড়ুন- ‘তৃণমূলকে কোনওভাবেই সমর্থন নয়, সাহায্য দরকার হলে ওরা ‘পুরনো বন্ধু’ বিজেপির কাছে যাক’, সাফ জবাব অধীরের

রাজ্যের ৪৪টি আসনে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। আজ ভোট হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

আমজনতার সঙ্গে এদিন ‌ভোটদান পর্ব সারলেন বিজেপির তারকা প্রার্থীরা। চন্ডীতলায় নিজের বিধানসভা কেন্দ্রে যাওয়ার আগে সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন যশ দাশগুপ্ত। সোনারপুর উত্তর কেন্দ্রে ভোট দিলেন চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী l

WB Election 2021:তারকা ভোট! চতুর্থ দফায় ভোট দিলেন যশ, হিরণ, শ্রাবন্তী, ভাগ্য নির্ধারণ একাধিক তারকার

আরও পড়ুনWB Election 2021: ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি কর্মীর, কাঠগড়ায় তৃণমূল, রণক্ষেত্র শীতলকুচি

অন্যদিকে খড়্গপুরে ভোটদান হয়ে গেলেও খগড়পুর সদরের বিজেপি প্রার্থী হিরণ এদিন সকাল সকাল উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে সস্ত্রীক ভোট দিলেন।

মা’কে সঙ্গে নিয়ে ভোট দিলেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জয়ের ব্যাপারে আশাবাদী শ্রাবন্তী। বললেন, ‘এতদূর যখন এসেছি জয়ের আশা তো করবই’।

RELATED Articles