প্রথম দফা ভোটের দিন ফাঁস হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও। এবার চতুর্থ দফা ভোটের দিন প্রকাশ্যে এল তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের অডিও। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, সমীক্ষায় উঠে এসেছে যে বিজেপিই রাজ্যে সরকার গড়বে। তবে এই অডিও-র সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭। এই অডিও-র জেরে খুশির হাওয়া গেরুয়া শিবিরে। অন্যদিকে চাপের মুখে শাসকদল।
এই অডিও টেপে দিল্লির কিছু সাংবাদিকের সঙ্গে অফ রেকর্ড কথা বলতে শোনা গিয়েছে প্রশান্ত কিশোরকে। এই কথোপকথনেই বিজেপির জেতা নিয়ে বেশ কয়েকটি বিষয় ব্যাখ্যা করেছেন তিনি।
আরও পড়ুন- ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি কর্মীর, কাঠগড়ায় তৃণমূল, রণক্ষেত্র শীতলকুচি
মোদী ফ্যাক্টর
বাংলায় নরেন্দ্র মোদী বেশ জনপ্রিয়। মোদী এখন কাল্ট ফিগারে পরিণত হয়েছে। বাংলার অনেক মানুষই মোদীতে ভগবান দেখেন। তাই নরেন্দ্র মোদীর সভায় ভিড়ও হয় প্রচুর। এর জেরে ভোট টানবে বিজেপি।
https://twitter.com/amitmalviya/status/1380698730278567939
বামেদের ভোট বিজেপিতে
বামেদের ১০ থেকে ১৫ শতাংশ ভোট বিজেপিতে রয়েছে। এর মধ্যে দুই তৃতীয়াংশ লোক বলছেন বিজেপি জিতবে। তাদের মতে বিজেপি জিতলে তাদের দোকান খুলে যাবে।
ধর্মীয় মেরুকরণ ফ্যাক্টর
ধর্মীয় মেরুকরণের জেরে যে বিজেপি বাড়তি সুবিধা পাবে, তা বলাই বাহুল্য। এমন কথা বলতে শোনা গিয়েছে পিকে-কে ওই অডিও টেপে। তাঁর কথায়, গত ২০ বছর ধরে বাংলায় নির্লজ্জ তুষ্টিকরণ চলেছে। বাম, কংগ্রেস, তৃণমূল, সকলে ভেবেছে মুসলিম ভোট থাকলেই জয় নিশ্চিত। কিন্তু ফল হয়েছে বিপরীত। বিজেপি হিন্দুত্ববাদ নিয়ে কথা বলায়, হিন্দুরা ভাবতে শুরু করেছেন যে এতদিন তো কেউ আমাদের নিয়ে ভাবেনি, আমাদের জন্য কেউ তো রয়েছে।
https://twitter.com/amitmalviya/status/1380698875091116032?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1380698875091116032%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fthewall.in%2Fnews-state-west-bengal-election-2021-pm-narendra-modi-popular-in-bengal-prashant-kishores-audio-leaked%2F
বিজেপির ভোট ব্যাঙ্ক
মোদী বাংলায় জনপ্রিয়। বাংলায় আবার ১ কোটি হিন্দিভাষী মানুষ রয়েছে। দলিত ভোট ২৭ শতাংশ। তারা দৃঢ়ভাবেই মোদীর সঙ্গে রয়েছে। তাছাড়া তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে।
তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ
তৃণমূল বাংলায় দশ বছর শাসন করেছে। বাংলার মানুষের ক্ষোভ তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে। তা ছাড়া, তৃণমূলের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অডিও টেপে প্রশান্ত কিশোরকে স্বীকার করতে শোনা যায় যে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে।
মতুয়া ভোট
এই অডিও টেপে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছে যে মতুয়াদের ৭৫ শতাংশ ভোট যাবে বিজেপিতে। ২৫ শতাংশ তৃণমূলকে দিতে পারে।
https://twitter.com/amitmalviya/status/1380699086253404161?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1380699086253404161%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fthewall.in%2Fnews-state-west-bengal-election-2021-pm-narendra-modi-popular-in-bengal-prashant-kishores-audio-leaked%2F
বিজেপির ক্যাডার
প্রশান্ত কিশোরের মতে, বাংলায় যে বিজেপি কর্মী নেই, তা ভাবাটা ভুল। দু-একটি জেলা বাদ দিয়ে বাংলায় প্রতিটি জেলায় বিজেপির মজবুত সংগঠন রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ব্যাখ্যা ষোলো আনা ঠিক। বর্তমানে তৃণমূলের বিরুদ্ধে অনেক প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে। আর বাংলায় ধর্মীয় মেরুকরণও অবশ্যই একটা ফ্যাক্টর। তবে ভোটের আসল ফল কী হবে, তা আগামী ২রা মে-ই জানা যাবে। এই অডিও টেপের ব্যাপারে প্রশান্ত কিশোর বা তৃণমূল কোনও প্রতিক্রিয়া দেয়নি।






