WB Election 2021: প্রশান্ত কিশোরের ভাবনার সঙ্গে মিলে গিয়েছে বিজেপির রণকৌশল! নেপথ্যে কি সেই অডিও টেপ?

বঙ্গ বিধানসভা ভোটের উত্তপ্ত আবহে নির্বাচন চলাকালীন সম্প্রতি তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের একটি অডিও টেপ ফাঁস হয় সম্প্রতি। সেখানে পিকে বাংলার রাজনীতিকে ঘিরে এমন কিছু ফ্যাক্টরের কথা বলেছিলেন, যা নিয়ে বিজেপি দীর্ঘদিন কাজ করে চলেছে। জয়ের পথ পরিষ্কার করতে প্রতিকূলতা কাটিয়ে ওঠার লড়াই চালিয়ে গিয়েছে বিজেপি। সিংহভাগ ক্ষেত্রে তাঁরা সফলও হয়েছেন।

আরও পড়ুন- বিজেপি ক্ষমতায় এলে তবেই জুতো পরবেন! ১৮ বছর ধরে “ধনুক ভাঙা পণ” নীলমণি’র

যেমন তফশিলি ভোট। বাম জমানায় তফশিলি জাতি ও উপজাতি এলাকায় কিছু বিশেষ কৌশল অবলম্বন করত সিপিএম। তা তখন প্রকট হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তা প্রকট। বিজেপি দলিত ও তফশিলি মন পেতে তাঁদের বঞ্চনাকে তৃণমূল সরকারের বিরুদ্ধে হাতিয়ার করেছে। কিছু হলেই তফশিলিদের কাছে তৃণমূলের নামে নালিশ করছে গেরুয়ারা।

চলতি বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণের রাজনীতি স্পষ্ট। হিন্দু ও মুসলিম ভোটের মেরুকরণ তো হচ্ছেই। সেইসঙ্গে এতদিন সংখ্যালঘুদের তোষণ করে এসেছে তৃণমূল। সেই তোষণকে ঢাল বানিয়ে ভোট মেরুকরণে নেমেছে বিজেপি। সংখ্যালঘু তোষণের ফলে বিজেপি হিন্দু ভোটকে এক জায়গায় আনতে সম্ভবপর হয়েছে। এমনকী বামপন্থী ভোটও বিজেপির দিকে ঝুঁকেছে তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের তির ছুঁড়ে। এছাড়াও রয়েছে মতুয়া, রাজবংশী, কুর্মি ভোট। যা নিয়ে পৃথক পৃথক চাল দিয়েছে বিজেপি।

 

লক্ষণীয় বিষয়, বিজেপির পক্ষ থেকে ফাঁস করা প্রশান্ত কিশোরের  অডিও বার্তায় ওই তফশিলি জাতি-উপজাতি ও মতুয়া-রাজবংশী-কুর্মি সম্প্রদায়ের ভোট নিয়েই ধন্দে। মমতার পাশাপাশি বাংলায় মোদীর জনপ্রিয়তার কথা স্বীকার করে নিয়েই তিনি তফশিলি ও আদিবাসী ভোট নিয়ে সন্দিহান। সন্দিহান মতুয়া ভোট নিয়ে। অডিও বার্তা যে সমস্ত পয়েন্টগুলো পিকে তুলে ধরেছেন সেই সমস্ত বিষয়েই এতদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে বিজেপি l

RELATED Articles