Covid-19: কোভিড রোগে মৃতদের সংখ্যা  বাড়ছে, জায়গা হচ্ছে না মর্গে!

ফের ফিরছে গত বছরের স্মৃতি। ‌ সামান্যতম স্বস্তির পরে আবার‌ও করোনার দ্বিতীয় ঢেউ লকডাউনের ভয় দেখাচ্ছে। আবারও বাড়ছে হু হু করে প্রাণহানি। ‌মর্গেও পর্যাপ্ত জায়গা মিলছে না দেহ রাখার। মর্গের ভেতর স্তুপাকার মৃতদেহে মাটিতে পা রাখা দায়। যার ভিডিও দেখে আঁতকে উঠছে মানুষ। ঘটনাটি ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের।

করোনার দ্বিতীয় ঢেউয়ে এখন ত স্ক্রাচ ছত্তিসগঢ়। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে চলেছে। করোনা রোগীর সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে ২০২০’র মতো বেসামাল পরিস্থিতি শুরু হয়েছে। 

রায়পুরের প্রধান স্বাস্থ্য অফিসার মীরা বাঘেলের কথায়, ‘এত লোক একসঙ্গে মারা যাবে, তা কখনও ভাবিনি। মৃতের সংখ্যা বাড়তে পারে সেই আশঙ্কায় শীততাপ নিয়ন্ত্রণ ঘর তৈরি করা হয়েছিল। কিন্তু সেই ঘরও এখন ছোট মনে হচ্ছে। কারণ, মৃতের সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে। কোথায় রাখব দেহ? তাই মেঝেতে, বাইরে, রোদের মধ্যেই রাখতে হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে’।

সেইসঙ্গে ছত্রিশগড় সরকারের তরফে দ্রুত বৈদ্যুতিক চুল্লি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED Articles