WB Election 2021: মমতা হলেন দুর্গা আর মোদীকে বানানো হল মহিষাসুর! চরম অপমানে স্তব্ধ বিজেপি

রাজ্যজুড়ে ভোট আবহ। আট দফার মধ্যে ইতিমধ্যেই চার দফার ভোটগিয়েছে। বাকী এখনও চার দফা। আগামী ১৭ই এপ্রিল রয়েছে পঞ্চম দফার ভোট। এই দফায় ৪৫        টি আসনে ভোট হওয়ার কথা রয়েছে। তবে এই পঞ্চম দফার আগেই তৃণমূলের প্রচার নিয়ে বিতর্ক শুরু হল।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলাকায়। এই হিলির জামালপুর এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করতে গিয়ে চরম অপমান করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নির্বাচনী প্রচারের জন্য হিলিতে তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি তৈরি করা হয়েছে। এই মূর্তিতে মমতাকে দেবী দুর্গা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই মূর্তির পাদদেশে নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে অসুররূপে।

আরও পড়ুন- নিরপেক্ষতার নজির, রাহুল-দিলীপকেও কড়া শাস্তি দিল নির্বাচন কমিশন!

সংশ্লিষ্ট অঞ্চলের তৃণমূল কার্যালয়ের বাইরে এই মূর্তিটি রাখা হয়েছে। মূর্তিতে দেখানো হয়েছে, মমতা দুর্গারূপে ত্রিশূল দিয়ে অসুররূপী মোদীকে বধ করছেন। মমতার দশ হাতে রয়েছে রাজ্য সরকারের কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প। এই মূর্তি ঘিরেই শুরু হয় বিতর্ক। এই মূর্তি প্রকাশ্যে আসতেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের দাবী, এই মূর্তির মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে চরম অপমান করা হয়েছে।

স্থানীয় বিজেপির নেতারা তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে মূর্তিটিকে নিয়ে আপত্তি জানান। এরপর তৃণমূলের তরফ থেকে ওই মূর্তিটি সরিয়ে ফেলা হয়। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “আমাদের এখানকার মানুষ এক এক জন এক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ আছে। কিন্তু আমাদের এখানে রাজনীতি নিয়ে কোনও বিবাদ নেই। ভোটের সময় হোক, অথবা অন্য সময় আমরা সবাই মিলে সৌহৃদ্য বজায় রাখি”।

আরও পড়ুন- গোটা নির্বাচন থেকেই ওনাকে ব্যান করা উচিত, মমতার প্রচার-নিষেধাজ্ঞার প্রসঙ্গে দিলীপ ঘোষ

অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা সুভাষ চাকি বলেন, “আমরা প্রতিপক্ষকে সবসময় বিপজ্জনক বলেই ভাবি। আমাদের কাছে প্রতিপক্ষরা সবসময়ই অসুরসম। আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা হিসেবেই ভাবি। আর এই কারণে আমাদের সমর্থকরা এভাবে মূর্তি বানিয়েছেন। প্রধানমন্ত্রী নিজে মঞ্চে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক ভাবে দিদিকে ‘দিদি ও দিদি” বলে ডাকেন। সেটা যদি বিজেপির লোকেদের পছন্দ হয়, তাহলে এটাও পছন্দ হওয়া উচিত”।

RELATED Articles