শুটিং-এর ফাঁকে মজা, সিডকে নকল করে সকলকে তাক লাগাল মিঠাই

কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মিঠাই’। প্রথম থেকে মিষ্টি এই ধারাবাহিক সকল দর্শকের মন জয় করে নিয়েছে। টিআরপির দৌড়েও প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। জনপ্রিয় হারিয়ে যাওয়া মিষ্টি মনোহরাকে ফের বাংলায় ফিরিয়ে আনতে শুরু হয়েছে এই ধারাবাহিক।

অল্প কিছুদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। সিদ্ধার্থ ওরফে সিড ও মিঠাই হল এই ধারাবাহিকের মুখ্য চরিত্র। তাদের সম্পর্কের টানাপড়েনেই এগোচ্ছ গল্প। মিঠাই জনাইয়ের এক মিষ্টি বিক্রেতা। ঘটনাচক্রে তাঁর বিয়ে হয় কলকাতার বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক মোদক পরিবারের ছেলে সিডের সঙ্গে। কিন্তু এই বিয়েকে মেনে নিতে নারাজ সিড।

আরও পড়ুন- কোন রঙ রচনার ভাগ্য বদলে দিয়েছে, নিজেই সকলকে জানালেন দিদি নম্বর ওয়ান

গম্ভীর সিড ভালোবাসায় বিশ্বাসই করে না। তাই মিঠাইয়ের সঙ্গে মাঝেমধ্যেই খারাপ ব্যবহার করে ফেলে সে। এবার সেই গম্ভীর সিডেরই নকল করে দেখাল মিঠাই ওরফে সৌমিতৃষা।

শুটিং সেটে শুটিং-এর ফাঁকে নানান মজা হয়। সেরকমই এক মজার ভিডিও এবার সামনে এল। এই ভিডিওতে দেখা গিয়েছে, সিড যেভাবে চলাফেরা করে, যেভাবে ফোন ঘাঁটে, ঠিক সেরকম নকল করছেন সৌমিতৃষা। তাঁর কাণ্ডকারখানা দেখে শুটিং সেটের লোকেরা হেসে খুন। তবে যাকে নকল করা হচ্ছে, সে এই বিষয়টি লক্ষ্য করেনি। নাহলে হয়তো, ধারাবাহিকের সিড ও মিঠাইয়ের মতো, বাস্তব জীবনেও আদৃত ও সৌমিতৃষার মধ্যে একটা জটলা ঠিক পাকত।

RELATED Articles