শুরু হয়ে গেছে ভারতের আঞ্চলিক উৎসব! দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী’র 

একাধিক জনজাতির দেশ ভারতবর্ষে আলাদা আলাদা সম্প্রদায়ে চলতি মাসে শুরু হয়েছে বিভিন্ন রকমের উৎসব।‌ বাংলা থেকে পাঞ্জাব । গুজরাত থেকে মহারাষ্ট্র । চলতি মাসেই বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গিয়েছে একাধিক পার্বণ । আর এই আসন্ন উৎসবের মরশুমে তাদের প্রত্যেকের উদ্দেশে বিশেষ শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী ।

আজ থেকেই যেমন শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় লেখেন , “ আসন্ন কয়েকদিন ধরে সারা দেশের মানুষ নানান পরবে যােগ দেবেন । এই উৎসবগুলি আসলে ভারতবর্ষের বৈচিত্র্য এবং ‘ এক ভারত , শ্রেষ্ঠ ভারত এর উন্মাদনার প্রতীক । আমি আশা করব , এই পবিত্র সময় দেশজুড়ে আনন্দ , সমৃদ্ধি এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেবে ।

এরপর মােদী আসন্ন প্রতিটি পার্বণের নাম উল্লেখ করে শুভেচ্ছা জানান।‌‌‌‌‌‌‌ শুরু হয় গুড়ি পাড়ওয়া দিয়ে । তারপর একে একে সাজিবু চেইরাওবা , উগাড়ি , নাভরে , চেটি চাঁদের মতাে বাংলা নববর্ষ উৎসবের উল্লেখ‌ও করেন ।

RELATED Articles