Covid-19: করোনার কোপে ‘মিঠাই’ পরিবার! এবার আক্রান্ত তোর্সা ওরফে তন্বী লাহা রায়

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। এবং যার ভয়াবহতা হয়ত প্রথমবারকেও ছাপিয়ে যেতে পারে। কারণ তীব্র হারে কমেছে জনসচেতনতা। মুখে নেই মাস্ক, ব্যবহার হচ্ছে না স্যানিটাইজার। আর এর জেরেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।

গত বছর এই সময় থেকে শুরু হওয়া লকডাউনে বন্ধ ছিল শুটিং ফ্লোর। কিন্তু এবার সেই রকম পরিস্থিতি নেই। আর তাই শুটিং করতে সেই আক্রান্ত হচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। ‌ বলিউড-টলিউড সব জায়গার ছবিটা এক রকম। কিছুদিন আগে সপরিবার কোরনা আক্রান্ত হয়েছিলেন ভরত কল। এবার জানা গেছে করোনা সংক্রমণ থাবা বসিয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর  ‌‌‌‌‌‌সংসারে। আক্রান্ত হয়েছেন সিরিয়ালের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র তোর্সা ওরফে তন্বী লাহা রায়। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি বলে সূত্রের খবর। 

আরও অন্যান্য খবর