সদ্যই মা-বাবা হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি ওম ও তোড়া ওরফে রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। হাসপাতালের বেডে শুয়েই এই সুখবর দিয়েছিলেন মধুবনী। জানিয়েছিলেন তাদের সদ্যোজাতের নাম। রাজা ও মধুবনী তাদের পুত্রসন্তানের নাম রেখেছেন কেশব। মা ও সদ্যোজাতের আবছা মুখের ছবি শেয়ার করেছিলেন রাজাও।
এবার নতুন বছরে ছেলেকে সঙ্গে নিয়েই সকলকে নববর্ষের শুভেচ্ছা জানালেন সদ্য মা-বাবা। মধুবনীর কোলে তাদের সন্তান, পাশে দাঁড়িয়ে রাজা। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাজা ক্যাপশন দেন, “আমাদের পরিবারের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ”।
View this post on Instagram
আরও পড়ুন- পয়লা বৈশাখের সন্ধ্যায় থাকছে চমক! মিঠাইকে নতুন রূপে দেখবে বাঙালি
গত শনিবার ছেলে হওয়ার কথা জানিয়ে রাজা লিখেছিলেন, “আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালোবাসা দেবেন। ছেলের বাবা হলাম। ভগবানকে ধন্যবাদ। কৃতজ্ঞ”।
View this post on Instagram
গত বছর নভেম্বর মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা সকলকে সোশ্যাল মিডিয়ায় জানান মধুবনী। এরপর থেকে অন্তঃসত্ত্বাকালীন অবস্থার নানান ছবি, মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের এই জনপ্রিয় জুটি ২০১৬ সালে দীর্ঘ বছর ধরে সম্পর্কে থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন।






