ধারাবাহিকটি। প্রথম থেকেই এই ধারাবাহিককে বেশ ভালোবাসা দিয়েছে দর্শক। টিআরপির দৌড়েও অন্যান্য ধারাবাহিককে জোর টক্কর দেয় এই ধারাবাহিক। লড়াইয়ে টিকে থেকে ৩০০ পর্ব পার করে ফেলা সহজ কাজ নয়। তবে কর্ণ-রাধিকার ভালোবাসা সবসময়ই রসদ জুগিয়েছে দর্শকের মনে।
ধারাবাহিকের ৩০০ পর্বও উদযাপন করাটা যে বেশ গ্র্যান্ড সেলিব্রেশন হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন ৩০০ পর্ব উদযাপনের জন্য ধারাবাহিকের সেটেই কাটা হল কেক। আলো, মোমবাতি দিয়ে সাজিয়ে হার্ট শেপের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরেস্ট কেকের উপর গোটা গোটা অক্ষরে লেখা ধারাবাহিকের নাম। রাধিকা ওরফে স্বস্তিকা দত্ত নিজেই শেয়ার করেছেন এই ছবি।

আরও পড়ুন- ছেলেকে কোলে নিয়ে মধুবনী, পাশে দাঁড়িয়ে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ‘খড়কুটো’র রূপাঞ্জন
ধারাবাহিকের ২০০ পর্বও বেশ ধূমধাম করে উদযাপন করেছিলেন এই ধারাবাহিকের কলাকুশলীরা। সেদিন সেটে উপস্থিত ছিলেন ধারাবাহিকের নানান চরিত্র যেমন রাধিকা, কর্ণ, মণি, মিসেস সেন প্রমুখ।
আরও পড়ুন- পয়লা বৈশাখের সন্ধ্যায় থাকছে চমক! মিঠাইকে নতুন রূপে দেখবে বাঙালি
তবে ২০০ ও ৩০০, মাঝের এই ১০০ পর্বের মধ্যে ঘটে গিয়েছে অনেক কিছু। কর্ণ-রাধিকার মিল হলেও ফের ভুল বোঝাবুঝির কারণে আলাদা হয়ে যায় তারা। কর্ণকে ছেড়ে দার্জিলিং চলে যায় রাধিকা। মাঝে কেটে যায় অনেকগুলো বছর। গল্প লিপ নিয়েছে ৫ বছরের। এসেছে টুইস্ট। ফের একবার সেই পাহাড়েই মুখোমুখি কর্ণ ও রাধিকা। রাধিকার সঙ্গে দেখা গেল একটি বাচ্চা ছেলেকেও। সেটা কী তবে কর্ণ-রাধিকার ছেলে? না, তা নয়, তবে তার আসল পরিচয় কী? আবার সব ভুলে ফের কী এক হবে রাধিকা আর কর্ণ? সেটা তো সময়ই বলবে।






