ভোট পর্ব মিটলেই আরো বেশি থাবা বসাবে করোনা। এই কারণে আগের থেকেই সমস্ত রকম প্রস্তুতি নেওয়া শুরু করল রাজ্য সরকার। আজ মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কলকাতায় সম্ভাব্য সব উপায় কীভাবে করোনাকে দমানো যায় তা নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব।
আরও পড়ুন-সাবধান! করোনা থেকে সেরে ওঠার ১০২ দিন পর ফের আক্রান্ত হতে পারেন করোনায়, দাবি গবেষণায়
এদিনের বৈঠকে শুধুমাত্র কলকাতায় আগামী সাত দিনের মধ্যে ১০০০টি বেড বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এর মধ্যে ২২০ টি বেড নিয়ে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে করোনা ওয়ার্ড চালু হবে। স্বাস্থ্য দফতরত সূত্রের খবর, ভোট মিটলেই রাজ্যে করোনা আরও সক্রিয়়ভাবে থাবা বসাবে তাই এই আগাম প্রস্তুতি।
এছাড়া এদিন কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এসএসকেএম হাসপাতাল লাগোয়া উত্তীর্ণ ভবনে কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সেখানে থাকবে ১০টি অ্যাম্বুল্যান্স। সেখানে ফোন করে কোয়ারেন্টাইনের প্রয়োজনের কথা জানালে রোগীকে কাছাকাছি কোনও সেফ হোমে পৌঁছে দেবেন পুরসভার কর্মীরা। তিনি জানান, এসএসকেএম হাসপাতালের যত সরকারি হাসপাতাল রয়েছে সব জায়গায় করোনা চিকিৎসায় বেড বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন-করোনা টিকা উৎপাদন বাড়াতে দুই সংস্থাকে ৪৫০০ কোটি টাকার অনুমোদন দিলেন নরেন্দ্র মোদী
গতকাল, সোমবার, রাজ্যের নানান বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। তাদেরও নিজেদের মতো বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দরকার হলে পার্কিং ও লবি দেও করোনার চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।





