আগেই বৈষম্য নিয়ে সরনব হয়েছিলেন তিনি। এবার ষষ্ঠ দফার ভোটের দিন দিলেন বড় চমক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সমস্ত প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে করোনার টিকা দেওার কথা ঘোষণা করলেন তিনি। আজ বৃহস্পতিবার, দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে এমনটাই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ঘোষণাকে সমর্থন করেন সভায় উপস্থিত জনগণ।
বেশ কিছুদিন ধরেই করোনার টিকা নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে চাপানউতোর চলছিল। আজ সেই বিষয়ে ইতি টানলেন তৃণমূল নেত্রী। রাজ্যের মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা। আজ, দক্ষিণ দিনাজপুরের তপনের সংক্ষিপ্ত সভা থেকে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বেশ কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
আরও পড়ুন- বিরোধীদের দাবী মঞ্জুর, ভোট পিছিয়ে দিল কমিশন
গতকাল, বুধবার, সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে ঘোষণা হয়েছে যে রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ডের প্রতিটি ডোজ ৪০০ টাকায় বিক্রি করা হবে। বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা। তবে কেন্দ্র প্রতি ডোজ পাবে আগের ধার্য করা মূল্যতেই অর্থাৎ মাত্র ১৫০ টাকায়। এই বৈষম্য নিয়েই সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেরামের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী দু’মাস আমাদের উৎপাদনের ৫০ শতাংশ টিকা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে। আর বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালগুলি পাব”।
এই ঘোষণার তীব্র বিরোধিতা করে মমতা বলেন, “দিল্লি যদি ৬ মাস আগে থেকে টিকা দিত তাহলে আর কারও করোনা হতো না। আমি নরেন্দ্র মোদীকে বলেছিলাম আমাকে ভ্যাকসিন দিন আমি বিনা পয়সায় সবাইকে দেব। এখন বলছেন ভ্যাকসিন নিজেরা জোগাড় করে নিন। পিএম কেয়ারের টাকা দিয়েই দেশের মানুষকে বিনা পয়সায় টিকা দেওয়া যেত। কোথায় গেল সেই টাকা? পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে রাজ্যের মানুষকে বিনা পয়সায় টিকা দেওয়া হবে”।’
আরও পড়ুন- করোনার একাধিক প্রজাতিকে ধ্বংস করতে উপযোগী কোভ্যাক্সিন, স্বস্তির আশ্বাস দিল আইসিএমআর
এদিন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির বড় ছেলের মৃত্যু নিয়েও দুঃখ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে সতর্ক করে অনুরোধ করেন যাতে সকলে মাস্ক পরে ভোট দিতে যান। তিনি এও বলেন যে ভোট না দিলে ভোটার তালিকা থেকে নাম বাতিল করে দেবে বিজেপি। এনআরসি, এনপিআর করার সুযোগ পেয়ে যাবে। তবে এদিন তিনি আরও একবার জানিয়ে দেন যে তৃণমূল কংগ্রেস যে কোনও মূল্যে এনআরসির বিরোধিতা করবে।





