বাতিল হয়েছে ২২শে এপ্রিল এর সভা। কিন্তু ২৩শে এপ্রিলের জন্য বেশ ভালোরকম আয়োজন করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
জানা গেছে, করোনাবিধি মেনে শহিদ মিনারে ৫০০ জনকে নিয়ে সভার আয়োজন হচ্ছে। কলকাতাকে মোদীময় করতে পাড়ায় পাড়ায় লাগানো হচ্ছে জায়েন্ট স্ক্রিন। মহামারীর জেরে জনসমাগমে রাশ টানতে হয়েছে। আর তাই প্রথমবারের মতো শহিদ মিনারে সভা করবেন কোনও প্রধানমন্ত্রী, আর তাতে উপস্থিত থাকবেন মাত্র পাঁচশো জন। ইতিহাসে এই প্রথমবার। একতথায় তা ঐতিহাতিকও বটে।
আরও পড়ুন-বিরোধীদের দাবী মঞ্জুর, ভোট পিছিয়ে দিল কমিশন
সূত্রের খবর যে ৫০০ জন উপস্থিত থাকবেন, তাঁদের বেশিরভাগই সমাজের বিশিষ্টজন হবেন বলেই জানা গিয়েছে। এছাড়াও মহিলারা সেখানে বড় সংখ্যায় থাকবেন। প্রথমে ভবানীপুরের সুভাষ উদ্যানে সভা হওয়ার কথা থাকলেও, তা পরে শহিদ মিনারে করার সিদ্ধান্ত নেয় বিজেপি।
করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রোড শো করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন–‘এক দেশ এক দল’ বলে চেঁচান কেন্দ্রের টিকার দাম কেনও ভিন্ন? প্রতিষেধককে ঘিরে মমতার নিশানায় মোদী
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার ১১ টি আসনে ভোট হবে শেষ দুই দফায়। সপ্তম দফায় অর্থাৎ ২৬ এপ্রিল ভোট নেওয়া হবে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী এবং বালিগঞ্জে। আর ২৯ এপ্রিল অর্থাৎ অষ্টম তথা শেষ দফায় ভোট নেওয়া হবে এন্টালি, চৌরঙ্গি, বেলেঘাটা, জোড়াসাঁকো, মানিকতলা, শ্যামপুকুর এবং কাশীপুর বেলগাছিয়ায়।





