সকলেই বলে, বাংলায় প্রতিভার শেষ নেই। কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। এই বাংলা থেকেই কত মানুষ উঠে এসেছেন যাদের খ্যাতি বিশ্বজোড়া। যে কোনও ক্ষেত্রে বাঙালির প্রতিভা কিন্তু অস্বীকার করা যায় না কোনওভাবেই। এবার এই বাংলারই মেয়ে অরুনিমা কাঞ্জিলাল মঞ্চ মাতাচ্ছেন ইন্ডিয়ান আইডলের।
অরুনিমা এর আগে জি বাংলার ‘সা রে গা মা পা লিটল চ্যাম্প’-এ অংশ নেন। সেখানে জয়ী হয়েছিলেন তিনি। এরপর ইন্ডিয়ান আইডলে এখন তিনি পাঁচজন প্রতিযোগীর একজন। বনগাঁর এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি। তাঁর বাবা পেশায় শিক্ষক ও মা গৃহবধূ। অরুনিমা পড়াশোনা করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে। ছোটো থেকেই গানের প্রতি বিশেষ মোহ ছিল তাঁর।
ছোটবেলায় তাঁর গানের হাতেখড়ি হয় মামার কাছে। পরবর্তীকালে তিনি পুনের রবীন্দ্র গাঙ্গুলীর কাছে গানের তালিম নিতে শুরু করেন। রেখাজি থেকে শুরু করে এ. আর. রহমান, প্রত্যেকেই তাঁর গানে মুগ্ধ হয়েছেন। এত ছোটো বয়সে অসাধারণ গান গেয়ে বিচারকমণ্ডলীর সঙ্গে সঙ্গে নেটিজেনদেরও মন জয় করে নিয়েছেন অরুনিতা। সাবলীল ভাষায় তিনি যে এত সুন্দর গান করেন, তা সত্যিই চমকপ্রদ।
আরও পড়ুন- ‘রাধে’ নয়, বলুন ‘গাধে’! সলমনের নতুন ছবি বয়কটের ডাক, সোশ্যাল মিডিয়ায় একজোট সুশান্ত অনুরাগীরা
সম্প্রতি, ইন্ডিয়ান আইডলের মঞ্চে ‘তু হি রে’ গান গেয়ে সকলের মন জয় করেছেন অরুনিতা। বিচারকদের সামনে গাওয়া তাঁর এই অসাধারণ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক বাঙালি মধ্যবিত্ত পরিবারের মেয়ে এত বড় মঞ্চে দাঁড়িয়ে যে এমন অসাধারণ গান গাইছে, তা সত্যি গর্বের বিষয়।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!