‘রাধে’ নয়, বলুন ‘গাধে’! সলমনের নতুন ছবি বয়কটের ডাক, সোশ্যাল মিডিয়ায় একজোট সুশান্ত অনুরাগীরা

বহুদিন প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে সলমন খানের নতুন ছবি ‘রাধে’। গত ২২শে এপ্রিল মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এই ছবির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন ভাইজানের ভক্তরা। এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। সলমনের অ্যাকশন ছবি ‘ওয়ান্টেড’-এর পার্ট টু হিসাবে মুক্তি পাচ্ছে এই ছবিটি।

আরও পড়ুন- ‘সা রে গা মা পা’-র চ্যাম্পিয়ন অর্কদীপকে নিয়ে বিতর্ক তুঙ্গে, এবার মুখ খুললেন প্রতিযোগী সমদীপ্তা

ছবির ট্রেলার মুক্তি পাবার পরেই ব্যাপক ভাইরাল হয়েছে। সলমনের ভক্ত সংখ্যা নেহাতই কম নয়। কিন্তু এরই মধ্যে দেখা দিয়েছে এক মুশকিল। ‘রাধে’ ছবির ট্রেলার মুক্তি পাবার পর থেকেই নানা বিতর্কের সম্মুখীন হতে হচ্ছে সলমন খান তথা তাঁর ছবিকে। সোশ্যাল মিডিয়াতেরাধে’ ছবিটি বয়কট করার জন্য #BoycottRadhe ট্রেন্ডিং হয়ে।

https://twitter.com/Aiswani2/status/1385451289815883780?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1385451289815883780%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbongtrend.com%2Fboykott-radhe-trends-on-social-media-with-justiceforsushant%2F

নেটিজেনদের এই আচরণের কারণ আসলে বেশ পুরোনো। গতবছর বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁর মৃত্যুর জন্য বলিউডকে দায়ী করা হয়েছিল। তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেওয়ার অভিযোগ ওঠে বলিউডের বিরুদ্ধে। এর জন্য বলিউডে নেপোটিজমের ভূমিকা ছিল বলে সোশ্যাল মিডিয়াতে গর্জে ওঠেন লক্ষাধিক সুশান্ত ভক্তরা। বলিউড বয়কটের সঙ্গে সঙ্গে #JusticeforSushant দাবীও জানান তারা।

আরও পড়ুন- নিন্দুকদের যোগ্য জবাব! লাল পেড়ে সাদা শাড়ি পরে সকলকে তাক লাগাল গুনগুন, হতবাক সৌজন্য

এবারও সেই একই দাবীতেই সরব হয়েছেন সুশান্তপ্রেমীরা। তাদের দাবী, বলিউডে কিছু অভিনেতাদের রাজ চলছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। এই কারণেই বলিউডের পাওয়ারফুল অভিনেতা সালমান খানের ছবির বয়কটের ডাকে সরব হয়েছেন। এমনকী,রাধে’ ছবির পোস্টার নিয়ে তৈরী হয়েছে মিমও।রাধে’র বদলেগাধে’ নাম করুন, এমন দাবীও তোলা হয়। মিমে সলমন খানের বদলে একটি গাধার ছবি শেয়ার করেছেন নেটিজেনরা।

 

RELATED Articles