করোনাকে জয় করতে হবে, এবার দেশকে জেতাতে যুদ্ধক্ষেত্রে সেনার অবসরপ্রাপ্ত চিকিৎসকরা

দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো কাবু করে দিয়েছে গোটা ভারতকে। এই অবস্থায় বিগত দু’বছরে সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ফের কাজে ফেরানো হচ্ছে বলে জানা গিয়েছে। তাদের বাড়ির কাছে কোভিড সেন্টারে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এর জেরে ভারতে করোনাকে জয় এনে দিতে সহায়তা করবেন তারা। শুধু চিকিৎসকই নয়, সেনা থেকে অবসর নেওয়া নার্সিং স্টাফদেরও করোনা যুদ্ধে সামিল করার কথা ভাবা হয়েছে।

এদিন জেনারেল বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে জানান যে, অবসরপ্রাপ্ত নানান মেডিক্যাল স্টাফদের জরুরি হেল্পলাইনের মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেনার চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন- এবার অক্সিজেন ঘাটতি মেটাতে পাশে দাঁড়াল কেকেআর, ৩৮ লক্ষ টাকা অনুদান দিলেন রাইডার্সের তারকা পেসার 

আজ, সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। সেখানেই এই সিদ্ধান্তের কথা জানা যায়। এদিন জেনারেল রাওয়াত প্রধানমন্ত্রী মোদীকে আরও জানান, সেনার কাছে থাকা অক্সিজেন হাসপাতালে চিকিৎসার উদ্দেশে পাঠিয়ে দেওয়া হবে।

এছাড়াও, কোর সদর দপ্তর, কমান্ড সদর দপ্তর, বিভাগীয় সদর দপ্তর এবং ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনার সদর দফতরে কর্মরত মেডিকেল অফিসারকে হাসপাতালে কোভিড মোকাবিলার উদ্দেশ্যে নিযুক্ত করা হবে। হাসপাতালে চিকিৎসকদের সাথে নার্সিং কর্মীদেরও প্রচুর সংখ্যায় নিয়োগ করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন- কোভিড হেল্পলাইন হিসাবে সিপিএম যুবকের নম্বর পোস্ট করলেন তৃণমূলী রাজ! দলের চাপে পড়ে করলেন এই প্রায়শ্চিত্ত

প্রধানমন্ত্রীর দফতর সূত্রের প্রাপ্ত খবর অনুযায়ী, বায়ুসেনা অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় বিদেশ থেকে আনার বিষয়ে যে কাজ করছে, তা নিয়েও নরেন্দ্র মোদী এদিন জেনারেল রাওয়াতের কাছ থেকে খবর নিয়েছেন৷

আরও অন্যান্য খবর