নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন তাই করোনা রোগীদের যন্ত্রণা ভালই অনুভব করতে পারছেন খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার। এর আগেও দেশের প্রয়োজনে এগিয়ে এসেছিলেন বলিউডের খিলাড়ি, দেশের বর্তমান ভয়ঙ্কর করোনা অতিমারিতে এবারও পিছিয়ে থাকলেন না আক্কি। তিনি এবং টুইঙ্কল মিলে ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন সম্প্রতি।
টুইঙ্কল খান্না সম্প্রতি ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন যে নিজের পরিবারের এক সদস্য অসুস্থ তাই তিনি দেশের এই অবস্থা ভালোই বুঝতে পারছেন। তিনি সেই অসুস্থ সদস্যের পাশে বেশিক্ষণ থাকতে পারেননি। গত কয়েক সপ্তাহে তিনি অনেককিছুই উপলব্ধি করেছেন। সকলকে তিনি নিজেদের সামর্থ্য অনুযায়ী এই অবস্থায় মানুষের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।
অক্ষয় কুমার নিজে গত ৪ঠা এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি সুস্থ। তাই আবার মানুষের পাশে দাঁড়ালেন। কিছুদিন আগেই গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংগঠনের করোনা রোগীদের সাহায্যের জন্য এক কোটি টাকা দান করেছিলেন।
আরও পড়ুনঃ বাঁদরের দিকে তেড়ে এল সাপ, ফণা উঠাতেই ঘটল এক বিস্ময়কর ঘটনা, দেখুন
অন্যদিকে ভারতের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। মঙ্গলবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪। আর সোমবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১।





