পরীক্ষা নেই, মাধ্যমিক পাশ করলেই কেন্দ্রীয় সরকারী ইন্ডিয়া পোস্টে হচ্ছে নিয়োগ! পড়ুন বিস্তারিত

পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র দশম শ্রেণীর নম্বরের ভিত্তিতে এবার পোস্ট অফিসে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়া পোস্ট। বিহার ও মহারাষ্ট্রে গ্রামীণ ডাক সেবকের পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে।

বিহারের ১৯৪০টি এবং মহারাষ্ট্রে ২৪২৮টি শূন্য পদে নিয়োগ হবে। কোনরকম লিখিত পরীক্ষা হবে না। কেবল দশম শ্রেণীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে। প্রার্থীর উচ্চতর যোগ্যতা থাকলে সেটি বিবেচ্য হবে না। গ্রামীণ ডাক সেবক নিয়োগের মাধ্যমে ব্রাঞ্চ পোস্টমাস্টার, সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবকের পদ পূরণ হবে।
আবেদন করার শেষ তারিখ ২৬শে মে।

আরও পড়ুনঃ কাল থেকেই বন্ধ বাজার, ঝাঁপ পড়বে শপিং মলের, কড়া নির্দেশ মমতা সরকারের!

যারা আবেদন করবেন তাদের ন্যূনতম ৬০ দিনের একটি কম্পিউটার প্রশিক্ষণের একটি সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও স্থানীয় ভাষা, গণিত এবং ইংরেজিতে পাস নম্বর থাকতে হবে। আবেদনকারীর বয়স সীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০। বেতন ১০০০০ টাকা থেকে ১৪৫০০ টাকা। বিশদে জানার জন্য ইন্ডিয়া পোস্টের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন – www.indiapost.gov.in

RELATED Articles