আগামীকাল রাজ্যে শেষ দফার ভোট। বীরভূম জেলায় আগামীকাল ভোটগ্রহণপর্ব হবে সেই নিয়েই মাথাব্যথায় রয়েছে প্রশাসন। ভোটের আগেই শুরু হয়ে গিয়েছে হিংসাত্মক কার্যকলাপ। যেমন আজ সকালেই বিজেপি নেতার বাড়িতে বোমা রেখে আসার ভয়ঙ্কর অভিযোগ উঠল তৃণমূলের দিকে।
প্ময়ূরেশ্বরের মল্লারপুর থানার রাংতাড়া গ্রামের বিজেপির বুথ সভাপতি জয়দেব চক্রবর্তী সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেন বাড়ির বারান্দায় বোমা ভর্তি ব্যাগ ঝোলানো রয়েছে। এরপর তিনি নিজেই গিয়ে মল্লারপুর থানায় খবর দেন।
আরও পড়ুনঃ কাল থেকেই বন্ধ বাজার, ঝাঁপ পড়বে শপিং মলের, কড়া নির্দেশ মমতা সরকারের!
তার অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই রাতে বাড়ির বারান্দায় বোমাভর্তি ব্যাগ ঝুলিয়ে দিয়ে গিয়েছে।যদিও তৃণমূলের তরফ থেকে গোটা ঘটনা অস্বীকার করা হয়েছে এবং পাল্টা আঙুল তোলা হয়েছে জয়দেব বাবুর দিকে।
এছাড়াও সাঁইথিয়া থানার আমোদপুর ফাঁড়ির সৃণিধিপুর গ্রাম পঞ্চায়েতের সিওর গ্রামের একটি পুকুর পাড় থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হলে, তারা গিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করে।





