বিক্রমকে নিয়ে নয়া তথ্য দিলো নাসা৷ জানতে পড়ুন।

গত ২২ শে জুলাই পৃথিবী ছেড়ে চাঁদের পথে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ২। এরপর গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং এর কথা ছিল চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের। কথা ছিল চন্দ্রপৃষ্ঠের ১০০ কিলোমিটার ওপরে অরবিটারটির থেকে আলাদা হয়ে ১৫ মিনিটে চন্দ্রপৃষ্ঠে নেমে আসবে বিক্রম৷ সেইমতোই সমস্ত পরিকল্পনা মাফিক চলতে থাকলেও একদম শেষ মুহূর্তে এসে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর কন্ট্রোল রুম এবং চন্দ্রযান ২ এর অবরিটারটির৷

এরপরই ইসরো প্রধান কে. শিভান জানিয়েছিলেন যে, বিক্রমের সফট ল্যান্ডিং এর কথা থাকলেও সম্ভবত সেটি চন্দ্রপৃষ্ঠের ওপর হার্ড ল্যান্ডিং করেছে। অর্থাৎ আছড়ে পরেছে। এরপর ইসরো চন্দ্রযান ২ অরবিটারটির সাহায্যে বিক্রমের একটি ছবি পেতেও সক্ষম হয়েছিল। যার দরুণ ফের ইসরোর তরফে লাগাতার যোগাযোগ স্থাপনের চেষ্টা চালানো হয়েছিল বিক্রমের সঙ্গে। যদিও তা সম্ভব হয়নি। তথাপি ইসরোর এই চেষ্টায় পাশে দাঁড়িয়েছিল নাসা৷ এবারে তারাই চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম সম্পর্কে দিল নয়া তথ্য।

ইসরোর পাশে দাঁড়িয়ে চন্দ্রপৃষ্ঠে বিক্রমের সঠিক অবস্থান নির্নয়ে সামিল হয়েছিল নাসা। তাঁরা চন্দ্রের চারপাশে ঘুরতে থাকা তাদের একটি অরবিটার নাম লুনার রিকনাইস্যান্স এর সাহায্যে সন্ধান চালায় বিক্রমের৷ আর তাতেই উঠে আসে নয়া তথ্য৷ নাসার অরবিটারে ধরা পরা ছবিটি বিশ্লেষণ করে নাসার বৈজ্ঞানিকরা জানিয়েছেন যে, ইসরোর কে. শিভান যা সন্দেহ করেছেন তাই ঠিক। চাঁদের মাটি ছুঁয়েছে বিক্রম তবে সেটি আছড়ে পড়াতেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছিল ইসরোর। ইতিমধ্যেই এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে ইসরোর তরফে। যাদের কাজ হলো এই ব্যর্থতার কারণ সঠিক ভাবে নির্নয় করা। এই কমিটির রিপোর্ট দেখেই ভবিষ্যতের পদক্ষেপ কী হতে চলছে তা সিদ্ধান্ত নেবেন ইসরোর বিজ্ঞানীরা।

RELATED Articles

Leave a Comment