করোনায় মানুষের পাশে দাঁড়ালেন বিজেপি নেত্রী শ্রাবন্তী, চালু করলেন হেল্পলাইন নম্বর

মানুষের সেবা করতে চেয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে। সেই সময় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে মানুষের গালমন্দ কম শুনতে হয়নি। তার ব্যক্তিগত জীবন নিয়ে বারংবার কাটাছেঁড়া করা হয়েছে। তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে তিনি প্রথম তারকা প্রার্থী যিনি করোনা আক্রান্ত মানুষের সুবিধার জন্য আলাদা করে হেল্পলাইন নম্বর চালু করলেন।

আরও পড়ুনঃ বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপিই, বলছে বুথ ফেরত সমীক্ষা

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সেই নম্বর দুটি দিয়ে পোস্ট করেছেন শ্রাবন্তী। নম্বর দুটি হল, 89102096727003534109। অসহায় কোনো মানুষ এই নম্বরে ফোন করলে শ্রাবন্তীর টিম তার সঙ্গে যোগাযোগ করে নেবে।

আরও পড়ুনঃ সামনে এল বুথ ফেরত সমীক্ষার ফলাফল, এবার সত্যিই চাকরি যেতে চলেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের

এমনিতেও বেহালা পশ্চিম থেকে বিজেপি প্রার্থী হয়ে তিনি কিন্তু সমানে টক্কর দিয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি জিতবেন কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও বুঝিনি কিন্তু করোনা পরিস্থিতিতে তিনি যে মানুষের মন জিতে নিলেন নিজের এই কাজের মাধ্যমে এই কথা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর