কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মিঠাই’। প্রথম থেকে মিষ্টি এই ধারাবাহিক সকল দর্শকের মন জয় করে নিয়েছে। টিআরপির দৌড়েও প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। জনপ্রিয় হারিয়ে যাওয়া মিষ্টি মনোহরাকে ফের বাংলায় ফিরিয়ে আনতে শুরু হয়েছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্র সিদ্ধার্থ ওরফে সিড ও মিঠাই। ঘটনাচক্রে মিঠাইয়ের বিয়ে হয়েছে কলকাতার প্রসিদ্ধ মিষ্টি প্রস্তুতকারক মোদক পরিবারের গম্ভীর ছেলে সিডের সঙ্গে। সকলের খুব পছন্দের একজন হয়ে উঠেছে মিঠাই, বিশেষ করে দাদুর।
কিন্তু সিডের মন কিছুতেই পায় না মিঠাই। গম্ভীর সিড ভালোবাসায় বিশ্বাসই করে না। তাই মিঠাইয়ের সঙ্গে মাঝেমধ্যেই খারাপ ব্যবহার করে ফেলে সে। এবার সেই গম্ভীর সিডেরই নকল করে দেখাল মিঠাই ওরফে সৌমিতৃষা। তাঁকে সম্বোধন করে ‘উচ্ছেবাবু’ বলে।
আরও পড়ুন- ‘কনেবউ’ থেকে ‘মিঠাই’, কেমন ছিল আসলে সৌমিতৃষার যাত্রাপথ, সাফল্যের পিছনে কী রহস্য, জেনে নিন
মিঠাইকে যে সিড একেবারেই পছন্দ করে না, তা মোদক পরিবারের সকলেই জানে। এর উপর দোসর সিডের বান্ধবী তোর্সা। মিঠাইয়ের থেকেই সিডকে আলাদা করতে পারলেই সে খুশি। এরই মধ্যে দাদু ডিভোর্সের পেপার নিয়ে হাজির। মিঠাই আর সিডের ডিভোর্সের পেপার নিয়ে সিডকে সই করতে বললেন দাদু। আর সেই ডিভোর্স পেপারে সইও করে দিল সিড।
কিন্তু এরপরই আসে আসল টুইস্ট। দাদু সিডকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়েছে সেটা পুরোটাই সাজানো। মিঠাইয়ের গুরুত্ব বোঝাতেই দাদু এমন ফন্দি এঁটেছে। তবে দাদুর প্ল্যান কিন্তু সফল। মিঠাইয়ের প্রতি আসতে আসতে দুর্বল হতে শুরু করেছে সিড।
সম্প্রতি ধারাবাহিকের একটি দৃশ্য বেশ ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি মিঠাইয়ের জন্য বেশ চিন্তা প্রকাশ করতে দেখা গিয়েছে সিডকে। সিডের যদি মিঠাইকে পছন্দই না হয়, তাহলে হঠাৎ চিন্তা হতে যাবে কেন? এই পরিস্থিতির সুযোগ নিতে কিন্তু একেবারেই ছাড়লেন না দাদুও। সিডের উদ্দেশ্যে দাদু বললেন, “দাদুভাই এই ধরনের চিন্তা তো আমার জন্য তোমার ঠাম্মির হয়। তোমার কেন এমন মনে হচ্ছে”। এই কথাটা শোনার পর সিডের রিয়্যাকশন ছিল দেখার মত। আর মিঠাইও এই কথা শুনে লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল।






