এত সাহস! “হাতে চার দিন সময়, যা করার করে নিন”, যোগীকে খুনের হুমকি উত্তরপ্রদেশে

উত্তর প্রদেশের দাপুটে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের ঘুম ওড়ালেন জনৈক।

‘হাতে চার দিন সময়, যা করার করে নিন,’ এই  মেসেজ‌ই এখন বেজয় চিন্তায় উত্তরপ্রদেশ পুলিশ। জোর কদমে খুঁজে বের করার চেষ্টা করছে এই মেসেজের উৎসস্থল।

জানা গেছে, উত্তরপ্রদেশ পুলিশের আপৎকালীন নম্বর ‘১১২’-তে গত ২৯শে এপ্রিল মেসেজটি আসে। এর আগেও যোগীকে উদ্দেশ্য করে এমন হুমকি ফোন বা মেসেজ এসেছে।

বর্তমানে যোগীর বিরুদ্ধে বেশ ক্ষোভ রয়েছে উত্তরপ্রদেশে। তাই এই বিষয়টিকে মোটেই গা- ছাড়া ভাবে দেখছে না উত্তরপ্রদেশ পুলিশ। একটি নজরদারি দল তৈরি করে অভিযুক্তের খোঁজ চলছে। যদিও এখনও পর্যন্ত কাউকে খুঁজে বার করা সম্ভব হয়নি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদমর্যাদা লাভ করার পর থেকেই জেড প্লাস ক্যাটাগরির ভিভিআইপি স্তরের নিরাপত্তা পান তিনি। দেশের যেখানেই যান তাঁর সঙ্গে থাকে ২৫-২৮ জনের একটি কমান্ডো বাহিনী।ঞ সিআইএসএফের একটি শক্তিশালী দল তাঁকে সব সময় ঘিরে রাখে। এমন কড়া নিরাপত্তা বলয় ভেদ করে যোগীকে আক্রমণ করা বেশ দুষ্কর বিষয়। তাই এখন কে বা কারা মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিলেন তাই এখন ভাবাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশকে।

আরও অন্যান্য খবর