ভোট-পরবর্তী হিংসায় জর্জরিত গোটা বাংলা। জয়লাভের পর তৃণমূলের সদস্যরা যেভাবে বিরোধীদলের ( বাম হোক কি রাম) সদস্যদের উপর অত্যাচার করছেন তা লাগামছাড়া হয়ে উঠছে যত সময় যাচ্ছে। এখন টালিগঞ্জ ব্রিজে বিজেপি সমর্থকদের বাইক ভাঙচুর করতে দেখা যাচ্ছে তৃণমূল সদস্যদের।
আরও পড়ুনঃ ‘রাষ্ট্রপতি শাসন জারি করুন’, রাজ্যপালকে আর্জি জানালেন দিলীপ ঘোষ!
কিছুক্ষণ আগেই টালিগঞ্জ ব্রিজের উপর উঠে বিজেপি সমর্থকদের বাইক ভাঙচুর শুরু করে তৃণমূলের গুন্ডা বাহিনী। গোটা ঘটনায় এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ সামনে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশ কিন্তু তারা নির্বিকার। রাস্তায় আটকে পড়েছেন সাধারণ মানুষ, যান চলাচল পুরোপুরি স্তব্ধ।
এছাড়াও বর্তমানে রাজ্যে যেভাবে করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে সে নিয়েও কোনো মাথাব্যথা নেই শাসক শিবিরের। রাস্তায় আটকে রয়েছে এম্বুলেন্স যার ভেতর রয়েছেন মুমূর্ষু করোনা রোগী। পরের অনেক অনুরোধ করার পর পুলিশ আসে,এম্বুলেন্সকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। মানুষ ভয়ে সিঁটিয়ে রয়েছে তৃণমূলের হামলার কারণে।





