মঞ্জুর হলো রাজীব কুমারের আগাম জামিনের আবেদন। তবে শর্তসাপেক্ষে৷

কিছুদিন আগেই রাজীব কুমারের ওপর থেকে রক্ষকবচ প্রত্যাহার করে নিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ এরপর রাজীব কুমারকে তলব করতে সিবিআই বারবার রাজীব কুমারকে সন্ধানের চেষ্টা করলেও, গ্রেফতারির ভয়ে কার্যত নিখোঁজ হয়ে গিয়েছেন রাজীব কুমার। এরপরই বিভিন্ন কোর্টে আগাম জামিনের আবেদন করতে শুরু করেন রাজীব কুমারের আইনজীবীরা।

রাজীব কুমার সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর গ্রেফতারি এড়াতে বারবার বিভিন্ন কোর্টগুলোতে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের জন্য আবেদন করতে থাকেন তাঁর আইনজীবীরা৷ প্রথমে বারাসাত আদালত এরপর আলিপুর আদালত, সব কোর্টেই অবশ্য বাঁধা পান রাজীব কুমারের আইনজীবীরা৷ কোনো আদালতের বিচারপতিরাই মঞ্জুর করেননি রাজীব কুমারের আগাম জামিনের আবেদন।

অবশেষে কোনো উপায় না পেয়ে ফের কলকাতা হাইকোর্টেরই দ্বারস্থ হয় রাজীব কুমারের আইনজীবীরা। সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টের তরফে মঞ্জুর করা হলো সারদা কান্ডে জড়িত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন। তবে তা শর্তসাপেক্ষে৷ কলকাতা হাইকোর্ট থেকে শর্ত দেওয়া হয় যে, রাজীব কুমার কলকাতা ছেড়ে আর কোথাও যেতে পারবেননা। আর সেই শর্ত সামনে রেখেই মঞ্জুর করা হলো আইপিএস রাজীব কুমারের আগাম জামিনের আবেদন।

RELATED Articles

Leave a Comment