স্বামীর পেনশন তুলে দেওয়া হোক দরিদ্র কর্মীদের হাতে। অনুরোধ অরুন জেটলি পত্নীর।

গত ২৪ আগষ্ট দিল্লির এইমস-এ শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি এর রাজ্যসভার প্রতিনিধি অরুণ জেটলি। নিয়ম অনুযায়ী মৃত্যুর পর সরকারি নিয়মে পেনশন পাবেন তাঁর স্ত্রী। কিন্তু সেই পেনশন নিতেই এবারে অস্বীকার করলেন অরুণ জেটলি পত্নী সঙ্গীতা জেটলি৷

নিজে পেনশন না নিতে চেয়ে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু-এর নিকট অরুন জেটলি পত্নী সঙ্গীতা জেটলি অনুরোধ জানান। তিনি এই নিয়ে একটি পত্রও লেখেন। পত্রে তিনি লেখেন যে, প্রয়াত সাংসদের পরিবারকে পেনশন দেওয়ার যে রীতি রয়েছে তাকে অসম্মান না করেই তিনি অনুরোধ করছেন যে, যেন তাঁর প্রাপ্য পেনশনটি তাকে না দিয়ে তা ভাগ করে দেওয়া হয় রাজ্যসভার দরিদ্র চতুর্থ শ্রেণীর কর্মীদের মধ্যে৷ এর দরুণ দরিদ্র কর্মীরা উপকৃত হবে বলে মনে করছেন।

তিনি আরও লিখেছেন যে, অরুণ জেটলি জীবিত থাকলে তিনিও অবসরের পর তাঁর প্রাপ্য পেনশন দরিদ্রদের মধ্যেই ভাগ করে দিতেই৷ এবং এই বিষয়ে অরুণ পত্নী সঙ্গীতা একদম নিশ্চিত৷ সঙ্গীতা জেটলি আরও জানান যে, অরুণ জেটলি সর্বটা নিঃশব্দে সাধারণ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন৷ তাই তিনি এখন যেখানেই থাকুন না কেন সঙ্গীতা জেটলি নিশ্চিত যে এই বিষয়ে অরুণ জেটলি তাঁর সঙ্গে সহমতই হবেন। অরুন জেটলি পত্নী সঙ্গীতা জেটলির এই অনুরোধের একটি চিঠির কপি ইতিমধ্যেই পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও৷

RELATED Articles

Leave a Comment