মোদীকে রুখতে মমতা দাওয়াই! কেন্দ্রে বিরোধী জোটের প্রধান মুখ হ‌ওয়ার পথে বাংলার মুখ্যমন্ত্রী

বাংলায় রেকর্ড সংখ্যকবার ভোট প্রচারে এসে‌ও দুই সংখ্যার গন্ডিতে আটকে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশমা। বাংলার মানুষের বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের মতো গদি দখল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তখন থেকেই গুঞ্জন উঠেছিল কেন্দ্রীয় সরকারের হাতছানি উপেক্ষা করে বাংলার জনগন বাঙালির তৈরি দলকে যে প্রাধান্য দিয়ে ফের ক্ষমতায় উঠিয়ে নিয়ে এলো তার প্রধান কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার, উত্তর প্রদেশ যে ক্ষমতা দেখাতে পারিনি কি করে দেখলো বাংলা? মোদীর বিপক্ষে সপাট জবাব কি তাহলে মমতাই?

এবার জানা যাচ্ছে দিল্লিতে বিজেপি বিরোধী জোটের প্রধান মুখ হাওয়ার পথে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়! দেশের বিজেপি বিরোধী শিবির চাইছে, সোনিয়া গান্ধীর জায়গায় ইউপিএ-র

চেয়ারপার্সন করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন কেন্দ্রের  শাসক বিরোধী নেতৃত্ব।

রবিবার অর্থাৎ ভোট গণনার দিন, ম্যাজিক ফিগার পেরোতেই এক এক করে শুভেচ্ছাবার্তা আসতে থাকে প্রতিবেশী রাজ্যের বিরোধী দলগুলির পক্ষ থেকে। সবার আগে টুইট করে শুভেচ্ছাবার্তা জানান সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন এক মহিলাকে বিজেপির ‘দিদি ও দিদি’ বলে অপমান করার জোরাল জবাব দিয়েছে বাংলার জনতা।’

আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব একটি ট্যুইট বার্তায় মমতাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “আপনাকে আন্তরিক অভিনন্দন। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এ এক ঐতিহাসিক জয় আপনার । আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি। বিজেপির বিভাজনমূলক প্রচারে বিভ্রান্ত না হওয়ায় বাংলার মানুষকেও ধন্যবাদ।’

সৌজন্য ফিরিয়ে মমতা লেখেন, ‘বাংলা এবার ভারতকে বাঁচাতে ভোট দিয়েছে। লালুপ্রসাদ জি আপনাকে ধন্যবাদ। আপনারও সুস্বাস্থ্য কামনা করি।’

আজ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেওয়ার পর এক-এক করে সমস্ত বিরোধী নেতাদের ধন্যবাদ জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী, এমকে স্টালিন, অরবিন্দ কেজরিওয়াল, অশোক গেহলট, ভূপেশ বাঘেল, হেমন্ত সোরেন, নবীন পট্টনায়ক সমস্ত বিরোধী নেতাদের ধন্যবাদ ও জয়ী নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও অন্যান্য খবর