কার সঙ্গে প্রেম করছেন ছোটো পর্দার ‘কাদম্বিনী’ ঊষসী? নিজেই জানালেন অভিনেত্রী

টেলিভিশনের পর্দায় কখনও বকুল বা কখনও আবার ডঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায় হয়ে দর্শকের মন জয় করেছেন ঊষসী রায়। তবে সম্প্রতি তাঁকে কোনও ধারাবাহিকে দেখা না গেলেও টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি বেশ নজর কাড়ে। কোনও অ্যাওয়ার্ড শো হোক বা কোনও রিয়্যালিটি শো, ঊষসী সর্বত্র বিরাজমান।

চলতি সপ্তাহেই জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’-এ উপস্থিত হন ঊষসী। সেখানেই রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে একেবারে নাজেহাল অবস্থা হল ঊষসীর। শেষ পর্যন্ত নিজের মনের মানুষের কথা বলতে বাধ্য হলেন তিনি।

ব্যাপার সেরকম কিছুই নয়। অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরের। আর তাঁদের গোপন কথা বার করতে রচনার জুড়ি মেলা ভার। ঊষসীর কাছে রচনা সটান জানতে চান, মনের মানুষের কথা। জবাবে ঊষসী বললেন, তাঁর মনের মানুষ নাকি অনেক দূরে থাকে। বেশ লজ্জামাখা গলায় ঊষসী বলেন “সে মানুষটা এখানে থাকে না রচনাদি, সে অনেক দূরে থাকে”। পাশ থেকে টিপন্নি করতে ছাড়লেন না অলিভিয়া, কাঞ্চনারা। রচনাও বলে বসলেন, “কে সে? যে সাত সমুদ্র তেরো নদী পারে থাকে”। এই পুরো বিষয়টাই উঠে এসেছে শো-এর প্রোমোতে।

ঊষসীর এই মনের মানুষের সঙ্গে কী তবে ডোনাল্ট ট্রাম্প? এমনই তুলনা টেনে আনলেন কাঞ্চনা। তবে এই পুরো বিষয়টাই মজার ছলেই ঘটেছে বলে মন করেছেন অনুরাগীরা। ঊষসী এর আগেও বারবার জানিয়েছেন যে, এই মুহূর্তে কাজ ছাড়া অন্য কিছু নিয়েই ভাবতে চান না।

আরও পড়ুন- ফের বিতর্কে কঙ্গনা! টুইটারের পর এবার ইনস্টাগ্রাম থেকে মুছে দেওয়া হল অভিনেত্রীর করোনা সংক্রান্ত পোস্ট 

আপাতত, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন ঊষসী। গত ১৪ই ফেব্রুয়ারির দিন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে হইচই-তে তাঁর একটি ওয়েব সিরিজও মুক্তি পেয়েছিল। সম্প্রতি আবার হইচই-তে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ও ঊষসীর একটি সুন্দর ভিডিও মুক্তি পেয়েছে মাতৃ দিবস উপলক্ষ্যে। এখানে মা ও মেয়ের সম্পর্কের নানান দিক দেখানো হয়েছে।

RELATED Articles